LIC Bima Platinum Policy :  কোম্পানির ৭০তম প্রতিষ্ঠাবির্ষিকী উপলক্ষ্যে দুটি নতুন বিমা পলিসি নিয়ে এল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বিমা প্ল্যাটিনাম, জীবন রক্ষা পলিসি নামের এই দুই পলিসি এনেছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। এর মধ্য়ে বিমা প্ল্যাটিনাম সঞ্চয়ের পাশাপাশি দেবে সুরক্ষা। তবে জীবন রক্ষা পলিসিতে থাকবে পুরো লাইফ কভারেজ। এই দুটি পলিসির সঙ্গে শেয়ার বাজারের কোনও যোগ নেই বলে জানিয়েছে সংস্থা।

Continues below advertisement

LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে কী ?LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান। এখানে সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা পাবেন আপনি। এখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদের মধ্যে প্রতি ১০০০ টাকার প্রিমিয়ামে আপনি নিশ্চিত ৭০ টাকা বোনাস পাচ্ছেন। যার অর্থ, আপনি যদি বছরে ১০০০ টাকা প্রিমিয়াম দেন, তাহলে কোম্পানি আপনাকে অতিরিক্ত বোনাস বাবদ ৭০ টাকা করে দিতে থাকবে। যা আপনি পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাবেন।

বুস্টার ইনকাম বেনিফিটএতে আপনি পাচ্ছেন বুস্টার ইনকাম বেনিফিট। LIC-র দাবি, যদি বিমার প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষে পঞ্চম বছরেও যদি পলিসিহোল্ডার জীবিত থাকেন, তাহলে বেসিক সাম অ্য়াসিওর্ড বা বিমা অঙ্কের ৭০ শতাংশ এককালীন পাবেন তিনি। ধরুন, আপনি ১২ বছরের প্রিমিয়াম দেওয়ার অপশন নিয়েছেন।সেই ক্ষেত্রে আপনার মূল বিমার অঙ্ক হল ১০ লাখ টাকা। সেই ক্ষেত্রে ১৭ বছর পর পলিসিহোল্ডার জীবিত থাকলে এককালীন ৭ লাখ টাকা (১০ লাখের ৭০ শতাংশ) পাবেন।

Continues below advertisement

নিয়মিত আয় পাবেন এই পলিসিতে আপনি পলিসির প্রিমিয়ামের মেয়াদ শেষ হওয়ার পরে ও পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতি বছর মূল বিমা অঙ্কের বা বেসিক সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ করে প্রতি বছর ফেরত পাবেন। ধরুন, আপনার ২০ বছরের পলিসি নেওয়া আছে। সেখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে ১২ বছরে। সেই ক্ষেত্রে আপনি ৮ বছর প্রতি বর্ষে মূল বিমা অঙ্কের ১০ শতাংশ করে পাবেন।

প্রিমিয়াম দেওয়ার মেয়াদের অপশনএই পলিসিতে আপনি প্রিমিয়াম দেওয়ার মেয়াদ বেছে নিতে পারবেন। এই ক্ষেত্রে ৭,১০,১২,১৫,১৮ বছর আপনি প্রিমিয়াম দেওয়ার মেয়াদ হিসাবে বেছে নিতে পারেন।

কমপক্ষে কত টাকা বিমা নিতে হবেLIC বিমা প্ল্যাটিনাম পলিসিতে আপনাকে ন্যূনতম বিমা রাশির পরিমাণ বা সাম অ্য়াসিওর্ড ৩ লাখ টাকার বিমা নিতে হবে। তবে এই ক্ষেত্রে বিমা নেওয়ার কোনও সর্বোচ্চ পরিমাণ নেই। আপনি চাইলে বিমার পরিমাণ প্রতি ধাপে সর্বনিম্ন ১০,০০০ টাকা করে বাড়াতে পারেন। যেমন ধরুন ৩,১০,০০০ টাকা বা পরে ৩,২০,০০০ টাকা এভাবে।

বয়সের কী নিয়ম রয়েছেকোনও শিশুকে এই পলিসিতে অন্তর্ভুক্ত করতে চাইলে তার বয়স ন্যূনতম ৩০ দিন হতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর রাখা হয়েছে। তবে আপনি কত বছরের প্রিমিয়াম নিচ্ছেন, তার ওপর আবেদনকারীর সর্বোচ্চ বয়স বিবেচিত হবে। মনে রাখবেন পলিসির মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ বয়স এখানে ৭৫ বছরের বেশি হবে না। 

আরও পড়ুন : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি