LIC Jeevan Utsav Plan : আপনি যদি অবসরের পরেও স্যালারির মতো আয় পেতে চান, তাহলে লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের রয়েছে একটি দারুণ পলিসি (LIC Policy)। যেখানে আপনি বছরে সাম অ্যাসিওর্ডের ওপর ভিত্তি করে বছরে ১ লাখ টাকা করে পেতে পারেন। সঙ্গে আরও অনেক সুবিধা। এখানে রইল পুরো পলিসির বিস্তারিত বিবরণ। 

Continues below advertisement

কী নাম এই পলিসির লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের এই পলিসির নাম LIC জীবন উৎসব। এটি শেয়ার বাজারের সঙ্গে লিঙ্ক না থাকায় আপনি নিশ্চিত আয় আশা করতে পারেন। যার অর্থ, পলিসি নেওয়ার আগেই আয় সম্পর্কিত বিস্তারিত তথ্য় আপনার হাতে চলে আসবে।

এই পলিসিতে আপনি কী পাবেন ? LIC Jeevan Utsav Plan-এর সবথেকে বড় প্লাস পয়েন্ট এটি আপনাকে গ্যারান্টেড ইনকাম দেবে। দীর্ঘ মেয়াদে এখান থেকে আপনি স্যালারির মতো আয় আশা করতে পারেন। এই ক্ষেত্রে পলিসির প্রিমিয়ামের মেয়াদও আপনি সেট করতে পারেন। 

Continues below advertisement

কত বছর বয়সে জীবন উৎসব পলিসি নেওয়া যেতে পারে ?LIC Jeevan Utsav Plan-এ পলিসিতে আপনি ৩০ দিনের শিশু থেকে ৬৫ বছরের কোনও ব্যক্তির বিমা করাতে পারেন। তবে দীর্ঘ মেয়াদে এই পলিসি বেশ কার্যকর হওয়ায় আপানার সন্তানের ক্ষেত্রে যত তাড়াতাড়ি নেওয়া যা তত ভাল। কিন্তু আপনি যদি অনেক বেশি বয়সে এই পলিসি নেন, সেই ক্ষেত্রে প্রিমিয়ামের সময় খুব কম হবে। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ন্যূনতম সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত বিমারাশি পেতে পারেন।

প্রিমিয়াম শেষ হওয়ার পর কীভাবে ইনকামএখানে প্রিমিয়ামের মেয়াদ বা সময় শেষ হয়ে গেলেও রেগুলার ইনকামের অপশন থাকে। একবার নির্দিষ্ট কোনও টার্ম শেষ হয়ে গেলে পলিসি হোল্ডার সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ প্রতি বছর নিশ্চিত ইনকাম হিসাবে পাবেন। যার অর্থ আপনার সাম অ্যাসিওর্ড যদি ১০ লাখ টাকা হয়, তবে আপনি প্রতি বছর রেগুলার ইনকাম হিসাবে ১ লাখ টাকা পাবেন। আপনি ১০০ বছর পর্যন্ত এই টাকা পেয়ে যেতে পারেন।

১০ লাখের পলিসির জন্য কত প্রিমিয়াম দিতে হবেআপনি যদি ১০ লাখের পলিসির জন্য ৩৬ বছর বয়সে ১৫ বছরের জন্য প্রিমিয়াম দেওয়া শুরু করতে চান, তাহলে নিজের ইচ্ছে অনুয়ায়ী একাধিক বিকল্প বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার.. বার্ষিক প্রিমিয়াম : ৬৬,১৫০অর্ধবার্ষিক প্রিমিয়াম : ৩৩,৬৫৩কোয়ার্টারলি প্রিমিয়াম : ১৬,৯৫০মাসিক প্রিমিয়াম : ৫,৬৯১  এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি টানা ১৫ বছর প্রিমিয়াম জমা দেন, সেই ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ২ বছর পর থেকে রেগুলার ইকাম আসতে শুরু করবে। এই ক্ষেত্রে ১দ লাখ টাকার সাম অ্যাসিওর্ড হলে তার ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ টাকা বছরে পাবেন।  

আরও পড়ুন : দিনে ১২১ টাকা দিয়ে জমাতে পারেন ২৭ লাখ, জানুন LIC কন্যাদান পলিসি কী ?