Iran Israel War : ইরান-ইজরায়েলের যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ায় দেশে বেড়েছে রান্নার গ্যাসের দাম। যার ফলস্বরূপ নতুন LPG নীতি আনা হয়েছে। তাই নতুন করে রান্নার গ্যাস দেরিতে পাওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। তবে আপনার চিন্তা নেই, মাত্র ২০০ টাকায় রান্নার সমস্যার সমাধান সম্ভব।
রান্নার বিকল্প ও সাশ্রয়ী উপায় কীভারতে এলপিজি (LPG) সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে যে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান বজায় রাখা হবে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে গ্যাসের আকাল স্পষ্ট। এই পরিস্থিতিতে রান্নার বিকল্প ও সাশ্রয়ী উপায় খুঁজতে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে।
হোটেল থেকে হেঁশেল: ভরসা এখন 'ইলেকট্রিক কয়েল'গ্যাসের অভাব মোকাবিলায় বড় বড় হোটেল ও রেস্তোরাঁগুলি কাঠের উনুনে ফিরে গেলেও, সাধারণ গৃহস্থ ও ছোট ব্যবসায়ীদের কাছে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে একটি ছোট্ট যন্ত্র— ইলেকট্রিক কয়েল হিটার। বাজারে মাত্র ২০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি, যা দিয়ে দিব্যি সেরে নেওয়া যাচ্ছে দৈনন্দিন রান্না।
কেন এটি জনপ্রিয় হচ্ছে ?রান্নার গ্যাসের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে স্বল্প বিনিয়োগে এই কয়েল হিটার বর্তমানে মধ্যবিত্তের স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এর বিশেষ কিছু সুবিধা হল:
অত্যন্ত সস্তা: সাধারণত ১৩০ টাকা থেকে ২০০ টাকার মধ্যেই এটি বাজারে লভ্য।
সহজ ব্যবহার: জটিল কোনো পদ্ধতি নেই, প্লাগ ইন করলেই তাপ উৎপন্ন হয়।
পোর্টেবল: আকার ছোট হওয়ায় (১২*৭ ইঞ্চি) যেকোনো জায়গায় অনায়াসে রাখা যায়।
কীভাবে কাজ করে এই ইলেকট্রিক কয়েল ?এটি মূলত পোরসেলিন বা চিনামাটির কাঠামোর ওপর বিশেষ পদ্ধতিতে জড়ানো ধাতব তারের কুন্ডলী। যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন রেজিস্ট্যান্স বা বাধার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য:
ভোল্টেজ: ১১০-২২০ ভোল্ট (সিঙ্গেল ফেজ)।
ক্ষমতা: ১০০০ ওয়াট।
উপাদান: পোরসেলিন বডি এবং হাই-রেজিস্ট্যান্স তার।
সাবধানতা অবলম্বন জরুরিদাম কম ও কাজের হলেও এই হিটার ব্যবহারের সময় বিশেষ সাবধানতা প্রয়োজন। যেহেতু এর কয়েলটি খোলা থাকে, তাই রান্না করার সময় সরাসরি হাতে স্পর্শ করলে বড় ধরনের শক লাগার ঝুঁকি থাকে। এছাড়া একটানা দীর্ঘক্ষণ চালালে বিদ্যুৎ বিলের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে।
