Mutual Fund SIP Calculator : বিশাল কিছু এককালীন আমানতের প্রয়োজন নেই, কম বিনিয়োগেও আপনিও গড়তে পারেন বড় তহবিল। সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড SIP (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) হতে পারে সেরা বিনিয়োগের রাস্তা। সেখানে আপনি ৫০০ টাকা বা ১০০০ টাকা মাসে মাসে জমাতে পারেন। জেনে নিন, ২০ বা ৩০ বছর পর আপনার অ্যাকাউন্টে কত জমা হবে।

Continues below advertisement

কেন SIP হতে পারে দারুণ বিকল্পSIP হতে পারে আপনার বড় তহবিল গড়ার হাতিয়ার। এখানে কম টাকা দিয়ে শুরু করে দীর্ঘ মেয়াদে বড় তহবিল গড়া যায়। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড SIP কিন্তু শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভর করে। সেই ক্ষেত্রে বাজার পড়লে ভয় পেয়ে বিনিয়োগ বন্ধ করা উচিত নয়। তাহলে আপনি কাঙ্খিত অর্থ পাবেন না। সব সময় কম বয়স থেকে 'সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান' শুরু করা উচিত।

২০ বছর ধরে ৫০০ টাকা জমালে কত পাবেন ?আপনি যদি প্রতি মাসে সম্ভাব্য ১২ শতাংশ রিটার্নের আশায় ৫০০ টাকা করে মাসে জমান, তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১.২ লক্ষ টাকা। পরব্তীকালে ২০ বছর শেষে যা প্রায় ৫ লাখ টাকা হতে পারে। পাশাপাশি আপনি যদি মাসে ১০০০ টাকা প্রতি মাসে SIP-তে রাখেন, তাহলে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২.৪ লক্ষ টাকা। যা ২০ বছরের মেয়াদ শেষে ১০ লাখ টাকারও বেশি হতে পারে।  

Continues below advertisement

৩০ বছরে ৫০০ টাকা কী হবেআপনি যদি ৫০০ টকা ৩০ বছর ধরে প্রতি মাসে জমাতে থাকেন সেই ক্ষেত্রে কত বড় ফান্ড গড়তে পারবেন। এই ক্ষেত্রে ৫০০ টাকা SIP করে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১.৮ লক্ষ টাকা। আপনি যদি বার্ষিক ১২ শতাংশ সম্ভাব্য রিটার্ন ধরে এগোন, তাহলে প্রায় ১৭.৬ লক্ষ টাকা আসবে। দেখতে গেলে এটি ২০ বছরের বিনিয়োগের থেকে তিন গুণেরও বেশি। কেবল কম্পাউন্ডিং হচ্ছে বলেই এই রিটার্ন সম্ভব।  

৩০ বছরে ১০০০ টাকা কী হবে

একইভাবে আপনি যদি ৩০ বছর ধরে প্রতি মাসে ১০০০ টাকা করে SIP তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩.৬ লক্ষ টাকা। আপনি যদি বার্ষিক ১২ শতাংশ সম্ভাব্য রিটার্ন ধরে এগোন, তাহলে প্রায় ৩৫.২ লক্ষ টাকা পাবেন মেয়াদ শেষে। এখানেও একই বিষয়, চক্রবৃদ্ধি হারে সুদের ফল পাচ্ছে আপনি। যেখানে কেয়ক গুণ বেড়ে যাচ্ছে আপনার বিনিয়োগ।

আরও পড়ুন : হাজার-হাজার গ্রাহকের তথ্য় চুরি গেছে, স্টেট ব্যাঙ্কে হয়েছে সাইবার হামলা, গ্রাহকদের কী ক্ষতি ?