New Money Rules From December : হাতে রয়েছে আর কয়েকটা দিন। ১ ডিসেম্বর থেকে বদলে যেতে চলেছে অনেক আর্থিক নিয়ম (New Financial Rules)। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। ক্রেডিট কার্ড, ঋণের হার ও বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়বে এই নিয়মগুলির জন্য়। জেনে নিন, কোন কোন নতুন নিয়মের কথা বলা হচ্ছে।
১ SBI ক্রেডিট কার্ডে কী পরিবর্তন ?এবার স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাড়ছে চার্জ। নির্দিষ্ট উচ্চমূল্যের কোনও লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ চার্জ কাটবে ব্যাঙ্ক। পরিবহণ সংক্রান্ত কোনও লেনদেন ৩০,০০০ টাকার ওপরে হলে ১ শতাংশ চার্জ কাটবে SBI । জ্বালানি খরচের ক্ষেত্রে কোনও বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ খরচ যদি ৫০,০০০ টাকা অতিক্রম করে তখন ১ শতাংশ চার্জ কাটবে SBI।
মনে রাখবেন, এই চার্জ পুরো টাকার ওপর কাটা হবে। ৫০ হাজার টাকার ওপর অতিরিক্ত ব্যয়ের ওপর নয়। উদাহরণস্বরূপ, একটি বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ ব্যয় যদি ৬০,০০০ টাকা হয়, তবে ৬০০ টাকা ফি কাটটা হবে।
আপনার যদি পরিবহণ ব্যয় বাবদ ৩৫,০০০ টাকা খরচ হয়ে থাকে তবে আপনাকে ১ শতাংশ চার্জ দিতে হবে। তবে মনে রাখবেন, ৩০,০০০ টাকা বা তার কম লেনদেনকে চার্জের আওতায় আনা হবে না। এই চার্জের সীমা প্রতিটি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনও বিলিং সাইকেলে পরিবহণ বাবদ মোট ব্যয়ের ক্ষেত্রে নয়।
২ রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির মিটিংআগামী ২-৪ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির মিটিং হতে চলেছে। অক্টোবরে ২৫ বেসিস পয়েন্টে রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখন রিজার্ভ ব্য়াঙ্কের রেপো রেটের পরিমাণ ৫.৫০ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কে যদি আরও একবার এই রেপো রেট বৃদ্ধি কর, তাহলে আপনার EMI ও ঋণের সুদের হার বাড়তে পারে।
৪ বাইরে থেকে যারা ভারতে বিনিয়োগে আগ্রহী আগামী ১ ডিসেম্বর থেকে FATF-এর নিয়ম অনুসারে,এখানে বসবাসকারী ব্যক্তি (NRI, OCI কার্ডহোল্ডার, বিদেশি নাগরিক) ভারতে সশরীরে উপস্থিত না থেকেও SEBI-রেজিস্টার্ড মিডিয়েটরদের মাধ্য়মে দূরে বসেই ডিজিটাল KYC সম্পূর্ণ করতে পারবেন। যারা ভারতে বাইরে থেকে বিনিয়োগ করতে আগ্রহী, এটা তাদের জন্য সুখবর।
৫ লাইফ সার্টিফিকেট জমা করতেই হবেআপনি যদি পেনশনহোল্ডার হন, তাহলে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে। কেউ যদি এই কাজ না করেন, তবে ডিসেম্বর থেকে তার পেনশন পেতে সমস্য়া হবে।
৬ গ্যাসের দামের কী হবেমনে রাখবেন, প্রতি মাসের ১ তারিখ ঘরের রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তেল বিপণন কোম্পানিগুলি। সেই ক্ষেত্রে ১ ডিসেম্বর ফের গ্যাসের দাম বৃদ্ধি পেলে চিন্তা বাড়বে আম আদমির।
