Salary News: অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এখন সবথেকে বড় আলোচ্য বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। এর ওপরই নির্ভর করছে বেতন বৃদ্ধির যাবতীয় বিষয়। ইতিমধ্য়েই এই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ ও ৪ করার প্রস্তাব দিয়েছে বিভিন্ন কর্মী সংগঠন। একবার এই ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি ২৫,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১ লক্ষ টাকা। তবে মনে রাখবেন, এটা কেবলই প্রস্তাব। এখনও এই বিষয়ে কোনও সুপারিশ করেনি অষ্টম বেতন বেতন কমিশন।

Continues below advertisement

কারা কমিশনের কাছে কী দাবি করেছে ?এরমধ্যে তিনটি ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব কমিশনের কাছে রেখেছে কর্মী সংগঠনগুলি। মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছে। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM) ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার দাবি তুলেছে। এদের থেকে কয়েক ধাপ এগিয়ে ভারতীয় মজদুর সংঘ অষ্টম বেতন কমিশনের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ রাখার প্রস্তাব এনেছে।

এর ভিত্তিতে কত টাকা বেতন বৃদ্ধি পেতে পারে ?একবার কেন্দ্রীয় সরকার কর্মী সংগঠনগুলির এই প্রস্তাবে সম্মতি দিলে স্বাভাবিকভাবেই এক লাভে অনেকটাই বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পে। জেনে নিন, কীসের ভিত্তিতে কত হতে পারে এই স্যালারি..নীচে দেওয়া রইল।

Continues below advertisement

৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টর হলে..

বেসিক স্য়ালারিফিটমেন্ট ফ্যাক্টরবর্ধিত বেতন
২৫,০০০ টাকা৩.৬১৯০,২৫০ টাকা
৩৫,০০০ টাকা৩.৬১১,২৬,৩৫০ টাকা 
৫০,০০০ টাকা৩.৬১১,৮০,৫০০ টাকা 

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে

বেসিক স্য়ালারিফিটমেন্ট ফ্যাক্টরবর্ধিত বেতন
২৫,০০০ টাকা৩.৮৩৩৯৫,৮২৫ টাকা 
৩৫,০০০ টাকা৩.৮৩৩১,৩৪,১৫৫ টাকা 
৫০,০০০ টাকা৩.৮৩৩১,৯১,৬৫০ টাকা 

ফিটমেন্ট ফ্য়াক্টর ৪ হলে

বেসিক স্য়ালারিফিটমেন্ট ফ্যাক্টরবর্ধিত বেতন
২৫,০০০ টাকা৪১ লাখ টাকা
৩৫,০০০ টাকা৪১,৪০,০০০ টাকা
৫০,০০০ টাকা৪২ লাখ টাকা

আগে ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল ?এর আগে সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এরফলে তৎকালীন বেসিক পে ৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা হয়েছিল। মনে রাখবেন, সরকার অষ্টম বেতন কমিশনকে বেতন পরিকাঠামো সংস্কারের জন্য ১৮ মাস সময় দিয়েছে। এর মধ্যে ইতিমধ্য়েই ১২ মাস কেটে গিয়েছে।

 আরও পড়ুন : প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?