Investment Tips : নিশ্চিত রিটার্নের আশায় বিনিয়োগ (Investment) করলে আপনার জন্য রয়েছে সরকারের অনেক স্কিম। আপনি যদি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রে (KVP) বিনিয়োগ করতে চান, তাহলে পাবেন ঝুঁকিহীন লাভ। কারণ এই স্কিমগুলিতে রয়েছে সরকারের আর্থিক নিরাপত্তা।

Continues below advertisement

পোস্ট অফিসের এই দুটি স্কিমে রয়েছে অনেক পার্থক্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রে (KVP) বিনিয়োগ করতে চাইলে প্রথমে আপনাকে এই দুই স্কিমের পার্থক্য় সম্পর্কে বুঝতে হবে। ইন্ডিয়ান পোস্ট অফিসের বিশ্বস্ত পোস্ট অফিসের স্কিম হলেও এই দুটি সঞ্চয় প্রকল্প আলাদা। এখানে মেয়াদকাল ও ইন্টারেস্ট রেট আলাদা। NSC-তে আপনি পাবেন ৭.৭ শতাংশ ইন্টারেস্ট রেট। সেখানে কিষাণ বিকাশ পত্রে বর্তমানে দেওয়া হচ্ছে ৭.৫ শতাংশ সুদ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-র মেয়াদকাল ৫ বছর। সেখানে কিষাণ বিকাশ পত্র আপনার বিনিয়োগ দ্বিগুণ করে দেয় ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে।।

১ লাখ টাকা রাখলে কোথায় বেশি পাবেন ?ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রের মধ্য়ে প্রধান বৈশিষ্ট্যগত পার্থক্য

Continues below advertisement

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)                      কিষাণ বিকাশপত্র (KVP)বিনিয়োগ ১,০০,০০০ টাকা                                        ১,০০,০০০ টাকাসুদের হার    ৭.৭ শতাংশ                                          ৭.৫ শতাংশমেয়াদকাল ৫ বছর                                                  ১১৫ মাসমেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ ১,৪৪,৯০০ টাকা                  ২,০০,০০০ টাকাঅর্জিত সুদ ৪৪,৯০০ টাকা                                        ১,০০,০০০  টাকা   

কোন স্কিমাটি আপনার জন্য বেশি কাজের ?আপনি যদি দুটি স্কিম পাশাপাশি রাখেন তাহলে দেখবেন, প্রাপ্ত অর্থের রিটার্নের ভিত্তিতে কেভিপি (KVP)-তে বেশি টাকা পাবেন। তবে, ২ লক্ষ টাকা হাতে পেতে বিনিয়োগকারীকে প্রায় ৯ বছর ৭ মাস অপেক্ষা করতে হবে। অন্যদিকে, এনএসসি (NSC)-তে বিনিয়োগের মেয়াদ ৫ বছর; তাই যারা অপেক্ষাকৃত কম সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি বেশি উপযুক্ত হতে পারে।

তবে, একজন বিনিয়োগকারীর জন্য কোন স্কিমটি ভালো হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করে তাঁর আর্থিক অবস্থার ওপর। তাঁর বর্তমান প্রয়োজন, দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য, ঋণের পরিমাণ, পারিবারিক দায়বদ্ধতা ও অন্যান্য বিষয়ও এতে কাজ করে।

একটা বিষয় মাথায় রাখতে হবে, এনএসসি (NSC)-তে বিনিয়োগের ক্ষেত্রে ধারা ৮০সি (Section 80C)-এর কর সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, কেভিপি (KVP)-এর ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীরা ধারা ৮০সি-এর আওতায় কর ছাড়ের এই সুবিধা পান না। 

আরও পড়ুন : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স