Salary News : তিন মাস অন্তর হোক DA বৃদ্ধি নিয়ে আলোচনা, বছরে চার বার হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধি ? সম্প্রতি অষ্টম বেতন কমিশনে এই নিয়ে বড় দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন। একবার কমিশন এই সুপারিশ বাস্তবায়িত করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন সবথেকে বেশি সুবিধা। জেনে নিন, অষ্টম বেতন কমিশনে রয়েছে নতুন কী খবর।

Continues below advertisement

এখন কী কাজ করছে কমিশন ?বর্তমানে চেন্নাই , পুডুচেরিতে বৈঠক শেষ করার পর নতুন জায়গায় আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে অষ্টম বেতন কমিশনের সদস্যরা। শীঘ্রই চণ্ডীগড়ে এই বিষয়ে একটি বৈঠক হবে। যেখানে কর্মী সংগঠনগুলি তাদের বেতন বৃদ্ধি পরিকাঠামো নিয়ে কমিশনের কাছে প্রস্তাব জমা দেবে। এই আলোচনায় থাকবে পেনশনারস অ্যাসোসিয়েশন ছাড়াও এমপ্লয়িজ ইউনিয়নগুলি। আগামী দিনে অক্টোবরের ৭-৮ তারিখে বেঙ্গালুরুতে বসবে নতুন বৈঠক। যেখানে ফিটমেন্ট ফ্য়াক্টর ছাড়াও DA, HRA প্রসঙ্গে উঠবে। 

বছরে ৪ বার ডিএ বৃদ্ধির আবেদনবর্তমানে বছরে ২ বার জানুয়ারি ও জুলাইয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে বিচার করা হয়। এই নিয়মে পরিবর্তন চাইছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। যেখানে তিন মাস অন্তর ডিএ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সংগঠন। মূলত, মূল্য় বৃদ্ধির নিরিখে বছরে ৪ বার এই ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে। 

Continues below advertisement

২৫ শতাংশ ডিএ হলেই মূল বেতনের সঙ্গে যুক্ত করা হোককর্মী সংগঠনগুলি নতুন প্রস্তাবে বলা হয়েছে, DA-র পরিমাণ ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে মূল বেতনের সঙ্গে তা জুড়ে দেওয়া হোক। এরফলে মূল বেতন বেড়ে যাবে।  বাড়ি ভাড়া ভাতা (HRA) বা পরিবহণ ভাতা (TA) মূল বেতনের ওপর হিসাব করা হয়, তাই মূল বেতন বাড়লে অন্যান্য সব ভাতাও স্বাভাবিকভাবে অনেকটাই বেড়ে যাবে।    

কেন DA-এর সঙ্গে বেসিক পে জুড়ে দিতে বলা হচ্ছে ?  অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশনের তরফে বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল বেতন বৃদ্ধি হতে প্রায় ১০ বছর লেগে যায়। আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিলে কম সময়ে যুক্তিসঙ্গত বৃদ্ধি হবে তাদের বেতনে। এই একই দাবি জানিয়েছে, কর্মী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ ডয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM)। এই বিষয়ে অষ্টম বেতম কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে এই সংগঠন। 

লেভেল ৬ কর্মীর বেতন ৭ বছরে কীভাবে দ্বিগুণ হতে পারে ?অষ্টম বেতন কমিশন কর্মীদের দাবি মেনে নিলে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৫,৪০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (লেভেল ৬) উদাহরণ ধরে নিতে হবে। এখনে, ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করলে অষ্টম বেতন কমিশনে সংশোধিত মূল বেতন হবে ৭৪,৩৪০ টাকা।

এআইএনপিএসইএফ (AINPSEF)-এর প্রস্তাব অনুযায়ী, বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট ও গড়ে ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধি ধরে এগোলে, ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ ওই কর্মীর মূল বেতন ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছাবে। ডিএ-র হার প্রায় ২৮ শতাংশ ধরা হলে, ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৩৩,৪২৫ টাকায়। মূল বেতন ও ডিএ মিলিয়ে আনুমানিক মোট বেতন হবে প্রায় ১,৫২,৭৯৮ টাকা। যা প্রায় দ্বিগুণের সমান।

আরও পড়ুন : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?