Senior Citizen Best Schemes : প্রবীণ নাগরিকরা স্বল্প সঞ্চয় স্কিমে ভাল রিটার্ন পেতে হলে অবশ্যই জানতে হবে এই বিষয়ে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য দারুণ অফার। এই ক্ষেত্রে সরকারি নিশ্চিত রিটার্নের পাশাপাশি আপনি পাচ্ছেন ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ। সঙ্গে পাচ্ছেন ট্যাক্স ছাড়ের সুবিধা। জেনে নিন, এই দুইয়ের মধ্যে কোথায় বেশি সুবিধা পাবেন আপনি। 

Continues below advertisement

কোন স্কিমে কত সুদ ?বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া এই স্কিমে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) আপনাকে দেবে ৭.৭ শতাংশ সুদ। পাশপাশি সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে ৮.২ শতাংশ ইন্টারেস্ট রেট। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই স্বল্প সঞ্চয় এই দুই স্কিমের সুদের হার অপরিবর্তিত রেখেছে সরকার।

কোন স্কিম দিচ্ছে ভাল রিটার্ন ও ট্যাক্স বেনিফিট ?সুদের হারের দিক থেকে দেখতে গেলে সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এর থেকে বেশি সুদ। উদাহরণ হিসেবে দেখতে গেলে, আপনি যদি এই স্কিমে ৩০ লাখ টাকা রাখেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হার হিসেবে প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা পাবেন। সেই ক্ষেত্রে কর কাটার আগে বছর শেষে আপনার হাতে আসবে ২.৪৬ লাখ টাকা। 

Continues below advertisement

পাশাপাশি NSC স্কিমে ৭.৭ শতাংশ সুদের হার ধরে এগোতে হবে আপনাকে। এই ক্ষেত্রে আপনি ১ লাখ টাকা রেখে ৫ বছর শেষে পাবেন ১.৪৫ লাখ টাকা। যাদের রেগুলার ইনকামের প্রয়োজন নেই, তাদের জন্য ভাল স্কিম এটি।  

 

 বৈশিষ্ট্যNSC  SCSS
সুদের হার৭.৭৮.২
মেয়াদ৫ বছর৫ বছর
ন্যুনতম বিনিয়োগ

১০০০ টাকা

১০০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগ সীমাকোনও সীমা নেই৩০ লাখ
কবে সুদ পাবেনমেয়াদ শেষে সুদ পাবেনত্রৈমাসিকে
কম্পাউন্ডিংবার্ষিকত্রৈমাসিকে
যোগ্যতাআবাসিক ব্যক্তিসাধারণত প্রবীণ নাগরিক, ৬০ বছরের বেশি
কর ছাড় পুরনো কর ব্যবস্থা ৮০ সি অনুযায়ী ১.৫০ লাখ পর্যন্ত কর ছাড়পুরনো কর ব্যবস্থা ৮০ সি অনুযায়ী ১.৫০ লাখ পর্যন্ত কর ছাড়
সুদের ওপর করকর প্রযোজ্যকর প্রযোজ্য

কোন স্কিমে রয়েছে কর ছাড়ের সুবিধা ?আপনি এই দুই স্কিমেই পাবেন কর ছাড়ের সুবিধা। পুরনো ট্যাক্স ব্যবস্থায় ১.৫ লাখ টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে দুই স্কিমেই।

প্রবীণ নাগরিকদের কোন স্কিম বেছে নেওয়া উচিত ?উদাহরণ হিসেবে আপনি যদি দুটি স্কিমেই ৫ বছরের জন্য ৫ লাখ টাকা করে বিনিয়োগ করেন তাহলে SCSS-এর ক্ষেত্রে মোট সুদ বাবদ ২,০৫,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, NSC-র ক্ষেত্রে ৫ বছর শেষে এককালীন আপনি পাবেন ৭,২৪,৫১৭ টাকা। যার অর্থ, ৫ বছরের মেয়াদে SCSS স্কিম থেকে রেগুলার ইনকাম বাবদ মোট ৭,০৫,০০০ টাকা পাওয়া যাবে। সেখানে NSC-এর ক্ষেত্রে ৫ বছর শেষে এককালীন ৭,২৪,৫১৭ টাকা পাবেন প্রবীণ নাগরিকরা। 

এই দুইয়ের মধ্যে তুলনা করলে আপনি বুঝতে পারবেন, যে প্রবীণ নাগরিকরা বেশি মুনাফা ও রেগুলার ত্রৈমাসিক আয় চান, তাঁদের জন্য SCSS (সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম) একটি ভালো বিনিয়োগ বিকল্প। অন্যদিকে, NSC (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট)-এ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তুলনামূলক কম সুদ পাবেন আপনি। যেখানে ৫ বছর শেষে প্রাপ্ত অর্থের পরিমাণ SCSS-এর তুলনায় প্রায় ১৯,৫০০ টাকা কম।

আরও পড়ুন : PNB, কানারা ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, কাদের জন্য কত ? জেনে নিন এখানে