Delivery Box Scam : আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি এই ভুল। যার জন্য বড় আর্থিক খেসারাত দিতে হতে পারে আমাদের। এখন অনলাইন শপিংয়ে (Online Shopping Fraud) তৈরি হয়েছে এই নতুন প্রতারণাচক্র। Amazon, Flipkart থেকে কেনাকাটার পর বক্স নিয়ে অবহেলা করলে বড় আর্থিক ক্ষতি হবে আপনার।
এখনই এই বিষয়ে সাবধান হোনশীঘ্রই Amazon, Flipkart-এ কেনাকাটার বিশেষ ছাড় বা 'সেল' শুরু হতে চলেছে। এই সেলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ পছন্দের জিনিস অর্ডার করবেন। মনে রাখবেন এই পার্সেলগুলিই হতে পারে আপনার ক্ষতির কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলাবশত জিনিস খোলার পর বাক্সটা আমরা আবর্জনার ঝুড়িতে ফেলে দিই। আপনিও যদি এমন করে থাকেন, তাহলে বড় ভুল করছেন।
এই বাক্সে থাকা আপনার ব্যক্তিগত বিবরণ প্রতারকদের হাতে চলে যেতে পারে। পরবর্তীকালে এগুলি ব্যবহার করে আপনার বিরুদ্ধে 'ডেলিভারি বক্স স্ক্যাম' বা প্রতারণা করতে পারে জালিয়াতরা। জানেন, ঠিক কীভাবে এই প্রতারণা হয় এটি এড়াতে আপনার কী করণীয়।
'ডেলিভারি বক্স স্ক্যাম' কী ?মনে রাখবেন , এই অনলাইন শপিংয়ের পর আমি যে বাক্স বা খাম ফেলে দিই, ওতে আমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর লেখা লেবেল সাঁটা থাকে। প্রতারকরা সেগুলি সংগ্রহ করে মানুষকে ঠকায়। ডেলিভারি বাক্সে থাকা তথ্যের ওপর ভিত্তি করে তারা নিজেদের ভুয়ো 'কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ' হিসেবে পরিচয় দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তারা আপনার ব্যক্তিগত বিবরণ উল্লেখ করে আপনার বিশ্বাস অর্জনের চেষ্টা করে।
এরপর ক্যাশব্যাক অফার, রিফান্ড বা টাকা ফেরত পাওয়ার দাবি, বোনাস পুরস্কার ও ছাড়ের বিভিন্ন স্কিম দেখিয়ে আপনাকে প্রলোভন দেখায়। কেউ যদি তাদের কথায় বিশ্বাস করে বসেন, তবে তারা টাকা দাবি করার জন্য একটি লিঙ্ক পাঠায়, যা ক্লিক করলে ব্যবহারকারী একটি ভুয়ো বা নকল ওয়েবসাইটে ঢুকে পড়েন। সেখান থেকেই তারা আপনার ব্যক্তিগত তথ্য, আর্থিক বিবরণ ও ব্যাঙ্কিং সংক্রান্ত গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
বিভিন্ন সময় সেল চলাকালীন ঝুঁকি বেড়ে যায়মনে রাখবেন, ই-কমার্স সাইটগুলিতে কেনাকাটার বিশেষ ছাড় বা 'সেল' চলাকালীন এই ধরনের প্রতারণার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এর মূল কারণ হল, এই সময়ে মানুষের কাছে প্রচুর পরিমাণে পণ্য ডেলিভারি দেওয়া হয়। ফলে প্রতারকদের হাতে আরও বেশি সংখ্যক বাক্স এবং তথ্য চলে আসার সুযোগ তৈরি হয়। তাছাড়া, যেহেতু মানুষ ইতিমধ্যেই বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে রেখেছেন, তাই এই সময়ে আসা ফোন কলগুলিক বিশ্বাস করে ফেলার প্রবণতাও তাদের মধ্যে বেশি থাকে। তাই, কেনাকাটার এই বিশেষ সময়টিতে এ ধরনের প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
জালিয়াতি এড়াতে কী করা হল১ প্রথমেই, যে কাজটা করবেন- ডেলিভারি বক্স বা প্যাকেজটি আবর্জনায় ফেলে দেওয়ার আগে অবশ্যই তার গায়ে সাঁটা 'শিপিং লেবেল' বা ঠিকানার লেবেলটি তুলে ফেলুন। যদি লেবেলটি সহজে উঠে না আসে, তবে একটি মার্কার পেন ব্যবহার করে লেবেলের লেখাগুলি সম্পূর্ণভাবে কালো কালিতে ঢেকে দিন, যাতে অন্য কেউ আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে না পারে।২ মনে করে, অপরিচিত বা অজানা ব্যক্তিদের কাছ থেকে আসা ফোন কল, মেসেজ এবং ইমেইলগুলোকে বিশ্বাস করবেন না। পাশাপাশি বিভিন্ন লোভনীয় অফার বা ছাড়ের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকুন।৩ কোনও অপরিচিত বা অজানা ব্যক্তির সঙ্গে আপনার ব্যক্তিগত বিবরণ, ওটিপি (OTP) এবং অন্যান্য গোপনীয় তথ্য শেয়ার করা থেকে কঠোরভাবে বিরত থাকুন।
