Online Shopping Tools : ৭ অগাস্ট থেকে অ্যামাজনে শুরু হতে চলেছে অ্যামাজন ফ্রিডম সেল (Amazon Freedom Sale)। এই নির্দিষ্ট সময়েই অন্যান্য অনলাইন শপিং প্লাটফর্মও অনেক ছাড়ের ঘোষণা করেছে। ফ্লিপকার্ট (Flipkart), মিন্ত্রার (Myntra) মতো প্লাটফর্মে আপনি পাবেন কম দাবে দারুণ প্রোডাক্ট। বেশিরভাগ প্লাটফর্ম দাবি করছে, তারা নির্দিষ্ট প্রোডাক্টগুলির ওপর ৬০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। এটা কি কেবল নজর কাড়তে বিজ্ঞাপন ? আপনাকে কেনার আগে আর বোকা বানাতে পারবে না অনলাইন প্লাটফর্মগুলি। এই তিন টুল বলে দেবে প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি, কোথায় পাবেন সবথেকে সস্তায় ?
কী কারণ অনলাইন শপিং প্লাটফর্মের ওপর সন্দেহ হয়অনেক সময় সেল শুরুর আগে প্রোডাক্টের ম্যাক্সিমাম রিটেল প্রাইস বাড়িয়ে দেয় কোম্পানিগুলি। তারপর সেল হিসাবে ডিসকাউন্ট দেখায় । তাই প্রোডাক্ট প্রাইসে অনেকটাই ছাড় মনে হয়। কিছু কোম্পানির প্রোডাক্ট বাদ দিলে আদতে বিপুল ছাড় পায় না ক্রেতারা। তবে গুগল শপিং দেখতেই ধরতে পারবেন অনেক কিছু। কী কাজ করে এই গুগল শপিং।
গুগল শপিংকোনও প্রোডাক্টের তুলনামূলক দাম বিচার করতে হলে গুগল শপিং ভাল অপশন হতে পারে। এখানে একই প্রোডাক্ট কোন কোন অনলাইন শপিং সাইটে কত দামে পাওয়ায় যাচ্ছে, তা দেখে নিতে পারবেন আপনি। কোথায় কত অফার প্রাইসে এই জিনিস পাবেন, তাও দেখতে পারবেন এখানে। সবথেকে বড় বিষয়, এখানে কম সময়ে দামের তুলনামূলক আলোচনা পেয়ে যাবেন। ফলে কেনার ক্ষেত্রে সময় বেঁচে যাবে।
বাইহটকেএখানে আপনি অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সাইটে কোনও জিনিসের প্রাইস হিস্ট্রি পেয়ে যাবেন। ফলে কোনও কোম্পানি যদি MRP বাড়িয়ে ৬০ শতাংশ কমে দিচ্ছে বলে, তা ধরতে অসুবিধা হবে না আপনার। এখানে রয়েছে প্রাইস অ্য়ালার্ট অপশন। তাই দাম কমলেই এই সুবিধা পাবেন আপনি।ফলে বেটার ডিল পেতে অসুবিধা হবে না। কোনও সাইটে যদি কমে জিনিস পাওয়া যায়, তাও আপনাকে জানিয়ে দেবে বাইহটকে।
কিপা অ্যামাজনের প্রোডাক্ট কিনতে চাইলে এই কিপা অ্যাপটি সবথেকে বেশি জনপ্রিয়। এখানে আপনি গ্রাফ সহ প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি দেখতে পাবেন। কিছু মাস বা বছরে কোনও প্রোডাক্টের দাম কি ছিল তা বলে দেবে এই অ্যাপ। বর্তমান প্রাইসের সঙ্গে আগের প্রাইস এখানে দেখানো থাকবে। প্রোডাক্টটি সবথেকে কমে কবে পাওয়া গেছে তাও দেখতে পাবেন এখানে। প্রোডাক্টের দাম কি, এই সেলে অনেকটাই কমে গেছে তাও দেখতে পারবেন আপনি।
অনলাইনে প্রোডাক্ট কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন১ প্রথমেই প্রোডাক্টের রিভিউ, রেটিং দেখে নিন।২ সেলারের রিভিউ দেখে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ।৩ রিটার্ন, রিপলেসমেন্টের বিষয় দেখাটা অবশ্য় কর্তব্যের মধ্যে পড়ে।৪ ব্যাঙ্ক অফারস ও কুপনের বিষয়ে জেনে নিন।৫ ডেলিভারি চার্জ ও প্লাটফর্ম ফি আছে কিনা দেখে নিন।
আরও পড়ুন : ৫ লাখ টাকার কম দামে সেরা মাইলেজ কার, এই গাড়িগুলির বিষয়ে জানেন ?