Pan Card : অবহেলায় এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (PAN Aadhaar Linking) না করালে আপনার জন্য খারাপ খবর ! এই ক্ষেত্রে আয়কর সংক্রান্ত কাজে বড় সমস্যা দেখা দিতে পারে আপনার। তাই ৩১ জুলাইয়ের আগে দ্রুত করে নিন আধারের সঙ্গে প্যান লিঙ্ক। এই কত টাকা জরিমানা দিতে হবে জানেন ? কীভাবে করবেন এই কাজ , জেনে নিন এখানে।
প্যানের সঙ্গে আধার লিঙ্ক কি বাধ্যতামূলক ?
একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, PAN কার্ডের সঙ্গে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করা এখন আর ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক। আয়কর আইন, ১৯৬১-এর ধারা 139AA অনুযায়ী, নির্দিষ্ট সব করদাতার জন্য এই দুটি পরিচয়পত্র লিঙ্ক করা আবশ্যক। তা না করলে আপনার প্যান কার্ডটি 'ইনঅপারেটিভ' বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যার ফলে একাধিক আর্থিক লেনদেন ও আয়কর সংক্রান্ত কাজে বড়সড় সমস্যা দেখা দিতে পারে।
এখন কত টাকা জরিমানা দিলে কাজ হবে
আয়কর সংক্রান্ত কোনও সমস্যা না পড়ার জন্য, যাদের প্যান কার্ড ১ জুলাই, ২০১৭ বা তার আগে ইস্যু করা হয়েছিল, তাদের নিজেদের এই লিঙ্কটি করতে হবে। মনে রাখবেন, এর আসল সময়সীমা পেরিয়ে গেলেও করদাতারা ১,০০০ টাকা ফি দিয়ে আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে এখনও এই কাজ সম্পন্ন করতে পারবেন।
কাদের জন্য প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ?১ জুলাই, ২০১৭ বা তার আগে যাদের প্যান কার্ড দেওয়া হয়েছে, তাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক।
যারা শুরুতে আধার এনরোলমেন্ট আইডি (Enrollment ID) দিয়ে প্যান কার্ড পেয়েছিলেন ও পরবর্তীতে আসল আধার নম্বর আপডেট করতে চান, তাদের জন্যও এটি প্রযোজ্য।
কারা এই নিয়ম থেকে ছাড় পাবেন ?অসম, জম্মু ও কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দা, আয়কর আইন অনুযায়ী অনাবাসী ভারতীয় (NRI) এবং সংশ্লিষ্ট অর্থবর্ষে ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়।
প্যান নিষ্ক্রিয় হলে কী কী সমস্যা হতে পারে ?
১ এই ক্ষেত্রে সবরা আগে যে সমস্যাটা হবে তা হল, আপনার আয়কর রিফান্ড আটকে যাবে। আপনার প্রাপ্য ইনকাম ট্যাক্স রিফান্ড ইস্যু করা হবে না।
২ আপনি সেই ক্ষেত্রে পাবেন না কোনও সুদ। প্যান নিষ্ক্রিয় থাকার সময়কালের জন্য দেরিতে রিফান্ডের ওপর কোনও সুদ দেওয়া হবে না।
৩ এরফলে আপনার বেশি হারে কর যেমন টিডিএস কাটা যাবে। করদাতাদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হারে TDS (Tax Deducted at Source) এবং TCS (Tax Collected at Source) দিতে হবে, যা আপনার পকেট কাটবে।
এই দুই কার্ড লিঙ্ক করার আগে যা যা সঙ্গে রাখবেনআবেদন শুরু করার আগে এই তথ্যগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন:
বৈধ প্যান নম্বর (PAN Number)
বৈধ আধার নম্বর (Aadhaar Number)
আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অ্যাক্টিভ মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য)
কীভাবে ১,০০০ টাকা লেট ফি জমা দেবেন ?লিঙ্ক করার প্রথম ধাপ হল আয়কর পোর্টালের মাধ্যমে ফি জমা দেওয়া।
১ আয়কর দপ্তরের ই-ফাইলিং ওয়েবসাইটে যান এবং 'Quick Links' সেকশন থেকে 'Link Aadhaar' অপশনে ক্লিক করুন।
২ আপনার প্যান এবং আধার নম্বর দিয়ে ভ্যালিডেশন (Validate) করুন।
৩ এরপর 'Continue to Pay Through e-Pay Tax' অপশনটি বেছে নিন।
৪ আপনার মোবাইলে আসা OTP দিয়ে নম্বরটি ভেরিফাই করুন এবং পেমেন্ট পেজে যান।
৫ সঠিক অ্যাসেসমেন্ট ইয়ার (Assessment Year) বেছে নিন এবং পেমেন্ট টাইপ হিসেবে 'Fee for delay in Linking PAN with Aadhaar' সিলেক্ট করে অনলাইন মোডে ১,০০০ টাকা ফি জমা দিন।
পেমেন্টের পর কীভাবে আধার-প্যান লিঙ্ক করবেন ?পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আপনি লগ-ইন না করেও কিংবা অ্যাকাউন্টে লগ-ইন করে— দুইভাবেই রিকোয়েস্ট পাঠাতে পারেন।
লগ-ইন না করে (Pre-login Mode): পোর্টালে গিয়ে 'Link Aadhaar'-এ ক্লিক করুন। প্যান ও আধার নম্বর দিন। পেমেন্টের বিবরণ ভেরিফাই করে মোবাইলে আসা OTP দিয়ে রিকোয়েস্ট সাবমিট করুন।
লগ-ইন করে (Post-login Mode): আপনার অ্যাকাউন্টে লগ-ইন করে 'Profile' সেকশনে যান। সেখানে 'Link Aadhaar' অপশনটি বেছে নিয়ে আধার নম্বরটি বসিয়ে সাবমিট করুন।
আপনার প্যান-আধার লিঙ্ক আছে কিনা কীভাবে জানবেন ?আপনার লিঙ্ক করার রিকোয়েস্টটি সফল হয়েছে কিনা তা যাচাই করতে আয়কর পোর্টালের 'Link Aadhaar/View Status' অপশনে যান। সেখানে আপনার প্যান ও আধার নম্বর দিয়ে 'View Link Aadhaar Status'-এ ক্লিক করলেই স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন।
আরও পড়ুন : নীল আধার কার্ডে কী সুবিধা, সাধারণ আধারের থেকে কোথায় আলাদা, কারা পাওয়ার যোগ্য ?
