কলকাতা: প্যান কার্ডের (PAN Card) জন্য এবার থেকে নতুন ফর্ম চালু করেছে ভারতের আয়কর দফতর। প্যান কার্ডের (PAN Card) আবেদন করতে যে ফর্ম প্রয়োজন হয়, গত ১ এপ্রিল থেকে সেই ফর্মে বদল এসেছে। বর্তমানে প্যান কার্ডের আবেদন করতে মোট ৪টি ফর্মের প্রয়োজন হবে বলেই জানা গিয়েছে।

Continues below advertisement

এর আগে প্যান কার্ডের আবেদন করতে গেলে কেবল মাত্র ২ টো স্ট্যান্ডার্ড মাধ্যমে করা হত। একটি ভারতীয় নাগরিকদের জন্য, যেখানে ফর্ম ৪৯ এ ব্যবহার করা হত। আর অন্যটি প্রবাসী ভারতীয়দের জন্য ও বিদেশী সংস্থার জন্য। সেটি হল ফর্ম ৪৯ এএ। এই দুটো ফর্মই ১৯৬২ সালের আয়কর আইনের ১১৪ নম্বর আইন দ্বারা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে ফর্ম ৯৩, ফর্ম ৯৪, ফর্ম ৯৫ ও ফর্ম ৯৬ -এর মাধ্যমে প্যানকার্ডের জন্য আবেদন করা যাবে। এই ফর্মগুলো যথাক্রমে ভারতীয় নাগরিক, ভারতীয় সংস্থা, বিদেশি ব্যক্তি ও বিদেশি সংস্থার জন্য। নতুন এই ফর্ম কাঠামো তৈরির উদ্দেশ্য হল ডকুমেন্টেশন প্রক্রিয়াকে আরও সংক্ষিপ্ত করা, পরিবেশ বান্ধব ও সহজবোধ্য করে তোলা। এ ছাড়াও এই আপডেটেড ফর্মগুলো আয়কর আইন ও নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু তৈরি করা হয়েছে।

Continues below advertisement

এ ছাড়াও আগের ফরমের কিছু অপ্রয়োজনীয় ঘর বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও ইমেল আইডি ও ফোন নম্বর যোগ করা এবার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এর ফলয়ে আবেদনকারী এবার থেকে সরাসরি আপডেট পাবেন, রিয়েল টাইমে আবেদন ট্র্যাক করতে পারবেন। এ ছাড়াও পরিচয় যাতে স্পষ্ট ভাবে যাচাই হয়, সেই কারণে আরও বড় ও স্পষ্ট ছবি দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়াও আরও বেশ কিছু নিয়ম চালু হয়েছে। এখন থেকে নামের আদ্যক্ষর দিয়ে নাম লিখলে হবে না। সম্পূর্ণ নাম লিখতে হবে। এ ছাড়াও মায়ের নাম দেওয়া এখন থেকে বাধ্যতামূলক হয়েছে। পাশাপাশি আবেদনকারী কোথাকর বাসিন্দা সেই তথ্যও দিতে হবে বলে জানা গিয়েছে।

যাঁরা অনবাসী, তাঁদের জন্য পাসপোর্টের বিবরণ ও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর জমা করতে হবে। এ ছাড়াও যাঁদের প্যান কার্ডে ভুল রয়েছে, তাঁদের সেই প্যান কার্ডের ভুল শোধরানোর জন্য আলাদা সংশোধন ব্যবস্থা চালু করেছে সরকার। এই জন্য আলাদা দুটো ফর্ম চালু করা হয়েছে।