Govt Subsidy Scam : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বার্তা। প্রত্যেক দেশবাসীকে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে মোদি সরকার ! 'গভর্নমেন্ট ইউনিভার্সাল সাবসিডি স্কিম'-এর আওতায় এই টাকা দেওয়া হবে দেশবাসীকে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ মেসেজে এই বার্তা আসার পর থেকেই এই স্কিমের বিষয়ে ইন্টারনেটে খুঁজতে শুরু করেছেন অনেকেই। যা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। এবার দেশবাসীর এই প্রশ্নের উত্তর দিল সরকার (PIB Fact Check)। 

Continues below advertisement

কী বলা হচ্ছে মেসেজে ?হোয়াটসঅ্য়াপে বা মেসেজে এই বিষয়ে একটি বার্তা পাঠানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে, সরকার 'গভর্নমেন্ট ইউনিভার্সাল সাবসিডি স্কিম'-এর আওতায় প্রত্য়েক ভারতীয়কে ৩০,০০০ টাকা করে দেবে। ২০২৬ সাল শেষ হওয়ার মুখে এই পেমেন্ট সংক্রান্ত সাহায্য পেতে আপনাদের দ্রুত আবেদন করতে হবে। একবার এই সুযোগ হাতছাড়া করলে আর এই সুবিধা পাবেন না আপনারা। সেই ক্ষেত্রে নীচের লিঙ্কে ক্লিক করুন। 

সরকারি কী বলছে এই বিষয়ে ?এই স্কিমের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্য়াক্ট চেক টিম (PIB Fact Check)। পিআইবি জানিয়েছে, এই ভর্তুকির বিষয়টি পুরোপুরি ভুয়ো। সরকার এই ধরনের কোনও সুবিধার কথা ঘোষণা করেনি। তাই কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। ভুল করেও এতে নিজের ব্যাঙ্কের তথ্য় এই ধরনের ভুয়ো লিঙ্কে পাঠাবেন না।  

Continues below advertisement

কী করতে বলেছে PIB ?এই বিষয়ে দেশবাসীকে সতর্ক হতে বলেছে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। এই ধরনের আর্থিক স্কিমের বিষয়ে নিশ্চিত হতে সরকারি ওয়েবসাইট দেখে নিতে বলেছে PIB । হঠাৎ আসা এই ধরনের যাচাই না করা স্কিমের বিষয়ে নিশ্চিত হবেন না। এটা হোয়াটটসঅ্যাপে বা সোশ্য়াল মিডিয়ায় প্রোপোগান্ডা হতে পারে। পাশাপাশি এই ধরনের লিঙ্কে ক্লিক করে কেউ যদি প্রতারকদের কাছে টাকা হারিয়ে থাকেন , তাও জানাতে বলা হয়েছে অন্যদের।

কোথায় অভিযোগ জানাবেন ?কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে।

এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন। অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের।   

আরও পড়ুন : আধার কার্ড দেখালেই ৩ লাখ টাকা ঋণ ? প্রধানমন্ত্রী লোন স্কিম নিয়ে ভাইরাল ভিডিয়ো