RBI Plastic Notes In India: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। রিজার্ভ ব্য়াঙ্কের (RBI) গভর্নর উসকে দিয়েছিলেন সেই প্রসঙ্গ। এবার জানা গেল, দেশে প্লাস্টিক (Plastic Notes In India) বা পলিমার নোট (Polymer Notes) আসছেই। শুক্রবারই এই নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)।
কোন বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কসম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যার মাধ্যমে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। অন্তত তেমনই বলছে সংবাদ সংস্থা ANI ।
প্লাস্টিকের নোট তৈরিতে কত অর্ডারএদিন রিজার্ভ ব্য়াঙ্কের 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI)-এ বলা হয়েছে, প্লাস্টিকের নোট তৈরিতে ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট।
কী কী থাকতে হবে এই শিটের মধ্যেএই পলিমার শিটগুলির মধ্য়ে বাধ্যতমূলকভাবে সংখ্যা লেখার সুবিধা থাকতে হবে। 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে 'ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে।
কোন কোন নোট প্রথমে বদলে যাবেসূত্রের খবর, প্রাথমিকভাবে ১০ ও ২০ টাকার নোটগুলিকে পলিমার বা প্লাস্টিকের নোট হিসাবে তৈরি করা হবে। পরবর্তীকালে অন্য নোটের দিকে ঝুঁকবে রিটার্ভ ব্যাঙ্ক। সুরক্ষার কথা ভেবে এখানে আলাদা বিশেষ ধরনের কালি ব্যবহার করা হবে।
আরও পড়ুন : রান্নার গ্যাস এবার ১০ মিনিটে, এইভাবে অ্যাপে বুক করলেই হবে কাজ, রইল সব ধাপ
