RBI Plastic Notes In India : জল্পনায় সিলমোহর দিল রিজার্ভ ব্য়াঙ্ক (RBI)। দেশে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes In India)। শুক্রবারই যা তৈরির জন্য় বিশ্ব বাজারে আহ্বান জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL)। পলিমার শিট আমদানির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, ভারতের নোটের জন্য পশুর চর্বি ব্যবহার করা যাবে না। তাই পলিমার শিটে যেন অ্য়ানিমাল ফ্যাট না থাকে। এ ছাড়াও আরও অনেক উপাদান থাকতেই হবে ওই শিটে।
কী কী উপাদান থাকতেই হবে এই পলিমার শিটেএদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যেখানে ঘরোয়া ছাড়াও বিশ্বের সংস্থাগুলিকে এই দরপত্রের জন্য আহ্বান করা হয়েছে। মুদ্রণ বিভাগের তরফে বলা হয়েছে, কমপক্ষে ১০টি পলিমার শিট নমুনা পরীক্ষার জন্য যেন পাঠায় কোম্পানিগুলি। যেখানে ল্যাবে পরীক্ষার পরই তাদের অনুমতি দেওয়া হবে। এই শিটগুলিতে কোনওভাবেই যেন পশুর চর্বি ব্য়বহার না করা হয়, সেদিকে দেখতে বলা হয়েছে কোম্পানিগুলিকে।
পাশাপাশি এই শিটে যেন DNA কনটেন্ট বা জেনেটিক উপাদান না থাকে, সেই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ককে আশ্বস্ত করতে হবে বিডারদের। এখানেই শেষ নয়, ভারতের সুরক্ষা সম্পর্কিত ছাড়পত্র পেতে হবে পলিমার শিট প্রেরকদের।
বিপুল অর্ডার দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কপ্লাস্টিকের নোট তৈরিতে শুক্রবার ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে এই নোটর মধ্যে থাকতে পারে ১০ ও ২০ টাকার নোট। এই কাগজের নোটগুলি প্রথমে প্লাস্টিকের নোটে পরিবর্তিত হবে।
পলিমার শিটে থাকতেই হবে এই সুবিধাগুলিএই পলিমার শিটগুলির মধ্য়ে বাধ্যতমূলকভাবে সংখ্যা লেখার সুবিধা থাকতে হবে। 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে 'ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে।
কারা এখানে আবেদন করতে পারবেনরিজার্ভ ব্যাঙ্কের মুদ্রণ বিভাগের তরফে বলা হয়েছে, এখানে দেশীয় কোম্পানি ছাড়াও বিদেশি কোম্পানি দরপত্রের জন্য আবেদন করতে পারেন। কোনও কোম্পানি জয়েন্টে ভেঞ্চার ছাড়াও কোনও প্রযুক্তি সংস্থাও এই বিডে অংশগ্রহণ করতে পারবে। তবে তাদের অবশ্যই এই ধরনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা
