Prime Minister Internship Scheme : পাঁচ রাজ্যে নির্বাচনের আবহে ফের সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এবার বাড়িয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী শিক্ষানবীশ স্কিমের (PM Internship Scheme) স্টাইপেন্ড বা বৃত্তি। পাশাপাশি এবার থেকে এরাও যোগ্য হবে শিক্ষানবীশের তালিকায়। এক ধাক্কায় ৫০০০ থেকে বাড়িয়ে মাসে ৯০০০ টাকা করে দেওয়া হল বৃত্তির পরিমাণ। 

Continues below advertisement

কারা এবার যোগ্যদের তালিকায় ঢুকে পড়লবুধবার কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক পিএম ইন্টার্নশিপ স্কিমের একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ফাইনাল ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও এই স্কিমের যোগ্য বলে বিবেচিত হবে। PMIS পোর্টালে দেওয়া হয়েছে এই নির্দেশিকা। যেখানে বলা হয়েছে এখন ১৮-২৫ বছরের শিক্ষানবীশরাও এতে আবেদন করতে পারবেন। আগে এই বয়সের সীমা ছিল ২১-২৪ বছর পর্যন্ত। এই স্কিমে ক্লাসরুম শিভার পাশাপাশি বাস্তবের অভিজ্ঞতা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা। 

কী পাবেন পাবেন এঁরা

Continues below advertisement

নতুন করে বয়সসীমা সংক্রান্ত এই সংশোধনের ফলে ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি অংশগ্রহণকারী কোম্পানিগুলোতে স-বেতন ইন্টার্নশিপের জন্য আবেদন করার সুযোগ পাবে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন মাসে কত টাকা বাড়ানো হয়েছেআগে প্রধানমন্ত্রী শিক্ষানবীশ স্কিমের (PM Internship Scheme) স্টাইপেন্ড ছিল মাসে ৫০০০ টাকা। এবার যা বাড়িয়ে মাসে ৯০০০ করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ে তিন বার এই ইন্টার্নশিপ স্কিমের পাইলট প্রোজেক্ট হচ্ছে। যার মধ্য়ে ৯০ শতাংশ আর্থিক অবদান রয়েছে কেন্দ্রীয় সরকারের। মনে রাখবেন, এই ইন্টার্নশিপ স্কিম কেবল এক বছরের জন্য শিক্ষানবীশদের সুবিধা দেয়।

এ ছাড়াও, সরকারি নির্দেশনায় জানানো হয়েছে-ইন্টার্নরা সরকারের কাছ থেকে দুটি কিস্তিতে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পাবে। আগে ইন্টার্নদের মাসিক ৫,০০০ টাকা বৃত্তি ও এককালীন ৬,০০০ টাকা সাহায্য় দিত সরকার।

কত বছর ধরে চলছে এই স্কিমপাঁচ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পে দেশের শীর্ষ ৫০০টি কোম্পানিতে ১ কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-এর আওতায় প্রত্যেক ইন্টার্নকে বিমা সুরক্ষা প্রদান করা হবে এই স্কিমে। এখনও পর্যন্ত এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে ৩০০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন শিল্পখাতে ইন্টার্নদের কাজের সুযোগ দিয়েছে।