Post Office RD Scheme : শেয়ার বাজারের (Indian Stock Market) অস্থিরতায় বিনিয়োগ (Investment) করতে না চাইলে আপনি দেখতে পারেন নিশ্চিত রিটার্নের জায়গা। এখানে মাসে মাসে অল্প টাকা করিয়ে জমিয়ে বড় তহবিল তৈরি করতে পারেন আপনি। জেনে নিন, পোস্ট অফিসের এই স্কিমে (Post Office RD Scheme) কী পাবেন।

Continues below advertisement

পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে কী পাবেনআপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। তবে অনেকেই টাকা রাখার জায়গার বিষয়ে ঠিক করতে পারেন না। সেই ক্ষেত্রে রিটার্নও সেরকম পান না তারা। আপনিও যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা বড় ফান্ড তৈরি করতে চান, তবে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office RD) স্কিম।

যেহেতু এটি ভারত সরকার দ্বারা পরিচালিত, তাই এই স্কিমে আপনার বিনিয়োগ ১০০% নিরাপদ এবং রিটার্ন পাওয়ার গ্যারান্টিও সম্পূর্ণ নিশ্চিত। বর্তমানে পোস্ট অফিসের এই আরডি (RD) স্কিমে বার্ষিক ৬.৭% হারে সুদ দেওয়া হচ্ছে, যা প্রতি ত্রৈমাসিকে (quarterly) চক্রবৃদ্ধি হারে বাড়ে।

Continues below advertisement

প্রতি মাসে ২,০০০ টাকা জমালে কত পাবেন ?ধরা যাক, আপনি এই স্কিমে প্রতি মাসে ২,০০০ টাকা করে জমা করা শুরু করলেন।

আপনার মোট বিনিয়োগ: ৫ বছরে (৬০ মাস) আপনার পকেট থেকে মোট জমা হবে ১,২০,০০০ টাকা।

সুদসহ ম্যাচুরিটি অ্যামাউন্ট: ৫ বছর পর মেয়াদপূর্তিতে আপনি পাবেন প্রায় ১,৪২,৭৩২ টাকা।

শুধুমাত্র সুদের লাভ: অর্থাৎ, কোনো রকম ঝুঁকি ছাড়াই শুধুমাত্র সুদ বাবদ আপনার পকেট আসবে প্রায় ২২,৭৩২ টাকা।

কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?এই স্কিমের নিয়মকানুন অত্যন্ত সহজ ও নমনীয়:

যেকোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

একজন ব্যক্তি চাইলে একের বেশি আরডি (RD) অ্যাকাউন্টও খুলতে পারেন।

অভিভাবকরা তাঁদের নাবালক সন্তানদের নামেও এই অ্যাকাউন্ট শুরু করতে পারেন।

এছাড়া যৌথভাবে বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।

কত টাকা দিয়ে শুরু করা যাবে ?মোটা অঙ্কের টাকা না থাকলেও এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব। মাত্র ১০০ টাকা দিয়ে আপনি প্রতি মাসে সঞ্চয় শুরু করতে পারেন। এরপর ১০ টাকার গুণিতকে (যেমন ১১০, ১২০ বা ৫০০ টাকা) যেকোনো পরিমাণ টাকা জমা দেওয়া যায়। এখানে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই, তাই আপনার সঞ্চয়ের ক্ষমতা অনুযায়ী যত খুশি টাকা জমাতে পারেন।

মেয়াদ ও জরুরি প্রয়োজনে বন্ধ করার নিয়মপোস্ট অফিস আরডি স্কিমের মেয়াদ সাধারণত ৫ বছর হয়। তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মেয়াদ শেষের আগেই অ্যাকাউন্ট বন্ধ করার (Premature Closure) সুবিধা রয়েছে। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি লোন বা ঋণও নিতে পারেন, যার ফলে আপনার সঞ্চয় বন্ধ না করেই হঠাৎ চলে আসা আর্থিক প্রয়োজন মিটিয়ে ফেলা সম্ভব।