Post Office Schemes Vs Bank FD Rates : আপনিও যদি শেয়ার বাজারে আর্থিক রিটার্নের ঝুঁকি না নিতে চান, তাহলে রয়েছে বিকল্প রাস্তা। সেই ক্ষেত্রে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় ছাড়াও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট হতে পারে দারুণ অপশন। এখানে প্রায়শই ওঠে একটা প্রশ্ন। এই দুইয়ের মধ্যে কোথায় বিনিয়োগ করলে পাবেন বেশি রিটার্ন। সঙ্গে আর কী কী বিষয় বিবেচনা করা উচিত আপনার।
পোস্ট অফিসে কী সুবিধা পাবেনসম্প্রতি অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করেছে সরকার। যেখানে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনাকে দিচ্ছে ৮.২ শতাংশ। যদিও এই দুই স্কিমে রয়েছে অনেক শর্তাবলী।
কোন স্কিমে কত সুদ ?পোস্ট অফিসের সরকারি স্কিমে এ ছাড়াও রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এখানে আপনি পাবেন ৭.৭ শতাংশ ইন্টারেস্ট রেট। পাশাপাশি ৫ বছরের টাইম ডিপোজিট ও কিষাণ বিকাশ পত্র দিচ্ছে ৭.৫ শতাংশ সুদ। এ ছাড়াও রয়েছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, যেখানে দিচ্ছে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট। তবে এরই মধ্য়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি পাবেন ৭.১ শতাংশ সুদ।
কবে সুদের টাকা পাওয়া যায়পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের তারতম্য়ের মতো সুদ দেওয়ার সময়ও ভিন্ন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। পাশাপাশি MIS-এ মাসিক ভিত্তিতে পাওয়া যায় ইন্টারেস্ট। অন্যদিকে পিপিএফ (PPF)-এ চক্রবৃদ্ধি হারে বার্ষিক সুদ যুক্ত হয়। এছাড়া, এনএসসি (NSC)-এর ক্ষেত্রে মেয়াদপূর্তিতে টাকা দেওয়া হয়। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে ১১৫ মাসের মধ্যে বিনিয়োগ করা তহবিল দ্বিগুণ হয়ে যায়।
আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরের দিকে তাকান, তাহলে এখানে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের জন্য সবথেকে বেশি সুদ দিয়ে থাকে। এর মধ্য়ে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক বার্ষিক ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে তালিকার শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই উজ্জীবন ও উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ৮.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই দুই ব্যাঙ্ক।
প্রাইভেট ব্যাঙ্কে কত সুদ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্য়ে ডিসিবি ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের আমানতের ওপর সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দেয়। বড় বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৬.৮ শতাংশ, HDFC ও Axis Bank ৬.৬ শতাংশ ও ICICI Bank সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ সুদ দিয়ে থাকে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কত সুদ পাবেনএই ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ৫০০ দিনের স্কিমের ওপর ৬.৮৫ শতাংশ সুদ দেয়। যেখানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক ৬.৮ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ব্যাঙ্ক অফ বরোদা ও কানারা ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেট ৬.৭৫ শতাংশ। SBI দিচ্ছে ৬.৪৫ শতাংশ পর্যন্ত সুদ।
কোন ব্যাঙ্কে কত বেশি সুদ ?বিনিয়োগের আগে এই বিষয়গুলি একবার দেখে নিন। আপনি যদি পাঁচ বছরের মেয়াদি আমানতে বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ সুদ দিয়ে সাধারণ ইনভেস্টারদের মধ্যে শীর্ষে রয়েছে, যা এনএসসি (NSC)-এর ৭.৭ শতাংশ ও পোস্ট অফিস টাইম ডিপোজিটের ৭.৫ শতাংশ হারের চেয়ে বেশি। তুলনামূলকভাবে, এইচডিএফসি ব্যাঙ্ক ও এসবিআই-এর মতো বড় ব্যাঙ্কগুলি পাঁচ বছর মেয়াদি আমানতের ওপর যথাক্রমে ৬.৬ শতাংশ ও ৬.০৫ শতাংশ সুদ দিচ্ছে।
