Post Office Time Deposit : নিশ্চিত রিটার্ন চাইলে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিম (Post Office Savings Schemes) আপনার জন্য হতে পারে ভাল অপশন। এখানে সরকারি আর্থিক নিরাপত্তার সঙ্গে সঙ্গে নেই শেয়ার বাজারের মতো ঝুঁকি। জেনে নিন, এখানে ১ লাখ টাকা ৫ বছরের জন্য রাখলে আপনি কত রিটার্ন পাবেন।
কত বছরের জন্য বিনিয়োগ ?এই স্কিমে আপনি ১,২,৩ ও ৫ বছরের জন্য় বিনিয়োগ করতে পারেন। এখানে সুবিধা হল, বিনিয়োগের সময় আপনি জানতে পারছেন, মেয়াদ শেষে কত টাকা পাবেন। সেই কারণে অনেকেই এখানে বিনিয়োগ করে থাকেন। তবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকে টাইম ডিপোজিট বলা হয়।
১ লাখ রাখলে কত পাবেন ?মনে রাখবেন, যদি কোনও ব্যক্তি পোস্ট অফিস টাইম ডিপোজিটে এককালীন ১ লাখ টাকা ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে কত পরিমাণ অর্থ পেতে পারেন জেনে নিন।
১ বছরের জন্য় বিনিয়োগ করলে- এই ক্ষেত্রে আপনি ৬.৯ শতাংশ সুদের হারে ৭,০৮১ টাকা সুদ পাবেন। মেয়াদ শেষে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ১,০৭,০৮১ টাকা।
