Post Office Fixed Deposit : যারা শেয়ার মার্কেটের অস্থিরতার আর্থিক ঝুঁকি নিতে চান না, তাদের জন্য পোস্ট অফিস হতে পারে দারুণ বিকল্প। এখানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে টাকা রেখে আপনিও পেতে পারেন ভাল সুদ। সেই ক্ষেত্রে সরকারি নিশ্চয়তার পাশাপাশি আপনি পাবেন ঝুঁকিহীন রিটার্ন। জেনে নিন, পোস্ট অফিসে ৩৬৫ দিনের FD করলে কত টাকা সুদ পাবেন আপনি।

Continues below advertisement

৩৬৫ দিনের FD কত সুদ দেবে ?পোস্ট অফিসেও রয়েছে ব্যাঙ্কের মতো ফিক্সড ডিপোজিটের সুবিধা। তবে এখানে ফিক্সড ডিপোজিটের পরিবর্তে এই স্কিমাকে পোস্ট অফিস টাইম ডিপোজিট বলা হয়। এখানে একবার টাকা রাখলে মেয়াদ শেষে আপনি আসলের সঙ্গে সুদ মিলিয়ে নিশ্চিত রিটার্ন পাবেন। পোস্ট অফিসে আপনি পাবেন ১,২,৩,৫ বছরের ফিক্সড ডিপোজিট। 

এখানে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারবেন ?পোস্ট অফিসে গ্রাহকরা ৩৬৫ দিন বা ১ বছর মেয়াদী এফডি স্কিমে ৬.৯০ শতাংশ হারে সুদ পাবেন। এখানে বিভিন্ন মেয়াদের এফডি অ্যাকাউন্টে ৬.৯০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ৫ বছর মেয়াদি এফডি অ্যাকাউন্টে গ্রাহকরা সর্বোচ্চ ৭.৫০ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। পোস্ট অফিসের এফডি স্কিমে কোনও সর্বোচ্চ টাকা রাখার সীমা নেই। আপনি চাইলে যত খুশি টাকা জমাতে পারেন।

Continues below advertisement

সিনিয়র সিটিজেনরা কী অতিরিক্ত সুবিধা পাবেন ?মনে রাখবেন, এখানে FD করলে আলাদা করে প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ দেওয়া হয় না। এরজন্য আলাদা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে।  তবে, ব্যাঙ্কে এফডি করলে ৬০ বছর বা তার বেশি বয়স্ক গ্রাহকদের সাধারণ নাগরিকের তুলনায় বেশি সুদ দেওয়া হয়। এছাড়া, অনেক ব্যাঙ্ক ৮০ বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের তুলনায় আরও বেশি সুদ দিয়ে থাকে। অন্যদিকে, পোস্ট অফিসে টাইম ডিপোজিটে সব গ্রাহকদের জন্য সুদের হার একই থাকে।

আরও পড়ুন : দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ?