Digital Fraud New Rules : ডিজিটাল ইন্ডিয়ায় সুবিধার সঙ্গে সঙ্গে এখন বেড়েছে সমস্যা। নিত্য়দিন আর্থিক প্রতারণার শিকার (Digital Fraud) হচ্ছে দেশবাসী। বিশেষ করে প্রবীণ নাগরিকদের নিশানা করছে প্রতারকরা। ভুয়ো লিঙ্ক, ফ্রড কল ছাড়াও ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ফোনেই হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রাহকদের বিবরণ। আপনিও যদি ডিজিটাল প্রতারণার (Digital Fraud) শিকার হয়ে থাকেন, পুরো টাকা লস হবে না, রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নেবে কিছু দায়িত্ব। আগামী ১ জুনায়ারি থেকেই এই বিষয়ে নতুন নিয়ম আসছে বাজারে।

Continues below advertisement

আর্থিক প্রতারণায় কত টাকা ফেরত পাবেন আপনি ?কোনওভাবে আপনার সঙ্গে আর্থিক প্রতারণা হয়ে থাকলে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি আবশ্যিক নিয়ম। এই নিয়ম অনুসারে, প্রতারণার পুরো টাকা ফেরত না পেলেও নেট লসের ৮৫ শতাংশ পর্যন্ত অথবা ২৫,০০০ (যেটা কম হয়) তা পাবেন আপনি।  

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম ? রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়মগুলি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই নতুন নিয়ম নির্দিষ্ট সময় থেকে এক বছর পর্যন্ত চালু থাকবে। এর পাশাপাশি প্রতারণামূলক ইলেকট্রনিক ব্যাঙ্কিং ট্রানজাকশনের (EBT) ক্ষেত্রে গ্রাহকের দায়বদ্ধতা প্রমাণের দায়িত্বটিও আরবিআই (RBI) ব্যাঙ্কগুলির ওপর ন্যস্ত করেছে।

Continues below advertisement

আরও পড়ুন : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?