SBI Credit Card Alert : আপনিও যদি স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হন, তাহলে বাড়তে চলেছে খরচ। আগামী দিনে জ্বালানি ও পরিবহণ খাতে বড় অঙ্কের টাকা খরচ করলে দিতে হবে অতিরিক্ত ফি। সম্প্রতি এই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। ২৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে সকলকে জানানো হয়েছে।

Continues below advertisement

কত টাকা চার্জ কাটবে স্টেট ব্যাঙ্কব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই ভ্যালু ফুয়েল ও পরিবহণ বাবদ লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ ফি চার্জ করবে স্টেট ব্যাঙ্ক। একটা বিষয় মাথায় রাখতে হবে, সব ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফি। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সম্প্রতি মিন্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এই খবর।

দুই বিভাগে কীসের ওপর ভিত্তি করে বাড়তি ফি ?

Continues below advertisement

এখানে পরিবহণ খরচের সীমা পুরোপুরি কোনও ব্যক্তির এই প্রতিটি লেনদেনের ব্যয়ের ওপর নির্ভর করবে। পাশাপাশি জ্বালানি খরচ নির্ধারিত হবে কোনও ব্যক্তির বিলিং সাইকেলের ওপর। ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল বলতে বোঝায় দুটি স্টেটমেন্টের তারিখের মধ্যেকার ব্যবধান। এটি আসলে মাসের ভিত্তিতে ২৮-৩১ দিনের সময়কাল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড ইস্যুকারী সংস্থা বা প্রতিষ্ঠান সব কেনাকাটা, লেনদেন, কেনাকাটা,নগদ কেনাকাটা ফি-এর হিসাব ধরে রাখে।

৩০,০০০ টাকার ওপরে পরিবহণ লেনদেন হলে ১ শতাংশ চার্জ১ ডিসেম্বর থেকে একবার পরিবহণ খরচ ৩০,০০০ টাকার ওপরে হলে ১ শতাংশ চার্জ কাটবে SBI । এই ফি মার্চেন্ট ক্যাটেগরি কোডের আওতায় নেওয়া হবে। ৪১১১, ৪৭৮৪, ৪১৩১ এই কোডগুলি যাতায়াত ব্যবস্থা, টোল ও সেতুর মাশুল, বাস পরিষেবার জন্য় নেওয়া হবে। 

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার যদি পরিবহণ ব্যয় বাবদ ৩৫,০০০ টাকা খরচ হয়ে থাকে তবে আপনাকে ১ শতাংশ চার্জ দিতে হবে। তবে মনে রাখবেন, ৩০,০০০ টাকা বা তার কম লেনদেনকে চার্জের আওতায় আনা হবে না। এই চার্জের সীমা প্রতিটি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনও বিলিং সাইকেলে পরিবহণ বাবদ মোট ব্যয়ের ক্ষেত্রে নয়।

জ্বালানি খরচের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে ?এই ক্ষেত্রে কোনও বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ খরচ যদি ৫০,০০০ টাকা অতিক্রম করে তখন ১ শতাংশ চার্জ কাটবে SBI। মনে রাখবেন, এই চার্জ পুরো টাকার ওপর কাটা হবে। ৫০ হাজার টাকার ওপর অতিরিক্ত ব্যয়ের ওপর নয়। উদাহরণস্বরূপ, একটি বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ ব্যয় যদি ৬০,০০০ টাকা হয়, তবে ৬০০ টাকা ফি কাটটা হবে। 

আরও পড়ুন : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা