SBI Customer Data Leaked : এই খবর সত্যি হলে চিন্তা বাড়তে পারে স্টেট ব্যাঙ্কের (State Bank) গ্রাহকদের। হ্যাকারদের দাবি ভুয়ো না হলে আপনার গোপন তথ্য় চলে গেছে প্রতারকদের হাতে। সেখানে প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য় চুরি করেছে হ্যাকাররা। যা নিয়ে এখনও মুখ খোলেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
কী কারণে গ্রাহকদের চিন্তা বাড়তে পারে ?সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে সাইবার সিকিউরিটি অ্যাকাউন্ট CyberPulse56 । যেখানে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩,৭৫,০০০ গ্রাহকের গোপন তথ্য় চুরি গেছে। এই দাবি করেছে হ্যাকার গ্রুপ সিরিউসিম। তাদের দাবি, ২৭২২টি পিডিএফ ফাইল হাতে এসেছে তাদের। যার মধ্যে SBI গ্রাহকদের গোপন তথ্য রয়েছে।
কী কী তথ্য় চুরি গেছে বলে দাবি করা হচ্ছে ?দাবি করা হচ্ছে, ফাঁস হওয়া তথ্য়ের মধ্য়ে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য়, কোথায় ঋণের আবেদনের লিস্ট, অ্য়াকাউন্ট ওপেনিং ফর্ম, ঠিকানা ছাড়াও বিভিন্ন নথি। তবে এখনই এই তথ্য ফাঁস হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত নয়, কারণ স্টেট ব্যাঙ্কের তরফে এই বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে এটা ঠিক, এই খবর সত্যি হলে গ্রাহকদের ব্যাঙ্ক প্রতারণার ঘটনা অনেকটাই বেড়ে যেতে পারে। কারণ, ডেটা চুরি গেলে সেই তথ্য় প্রতারকদের হাতেও বিক্রি করতে পারে হ্যাকাররা।
গ্রাহকদের কী বিষয়ে সতর্ক থাকতে হবে১ এখন গ্রাহকদের আরও বেশি করে কোনও অজানা কল, লিঙ্ক বা মেসেজের বিষয়ে সতর্ক থাকতে হবে।২ কোনও অজানা ব্যক্তিদের বিশ্বাস করে নিজের ব্যক্তিগত তথ্য় জানাবেন না।৩ আপনার ATM পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।৪ আপনাকে না জানিয়ে ব্যাঙ্কে কোনও লেনদেন হয়ে থাকলে অবশ্যই বিষয়টি সম্পর্কে খোঁজ নিন।৫ এই বিষয়ে অবশ্যই ব্যাঙ্ককে জানান।
SBI এই বিষয়ে কী বলছে ?তবে এখনও এই ডেটা ফাঁসের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি স্টেট ব্যাঙ্ক। তাই এরকম কোনও ঘটনা আদৌ ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। কোনও ক্ষেত্রে আপনার যদি মনে হয়, কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করছে, তাহলে OTP আসবে আপনার কাছে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগইন সংক্রান্ত কোনও অ্যালার্ট পেলে অবহেলা করবেন না। কোনো প্রতারণার শিকার হলে, আপনি আপনার ব্যাঙ্কে অথবা 'ন্যাশনাল ক্রাইম রিপোর্টিং পোর্টাল'-এ অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন : ১৫,০০০ টাকা দেবে মোদি সরকার, EPFO পোর্টালে কেবল করতে হবে এই কাজ
