SBI Fixed Deposit : আপনি যদি স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (SBI FD Rates) বিপুল টাকা রাখার পরিকল্পনা করে থাকেন, তাহলে সামান্য সুদের হারে পরিবর্তন আপনার তহবিলে বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি স্থায়ী আমানতে সুদের হারে পরিবর্তন করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। তবে মনে রাখবেন, বিপুল পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit) কম মেয়াদের জন্য এই ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয়েছে।

Continues below advertisement

কত ইন্টারেস্ট রেট রাখা হয়েছে ?স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার ৩ কোটি টাকা বা তার বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) কমানো হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে গত ১৫ অগাস্ট থেকে এই ইন্টারেস্ট রেট চালু হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্কে কেউ ৭দিন থেকে ১৭৯ দিন মেয়াদে টাকা রাখলে তিনি ২৫ bps কম সুদ পাবেন। তবে ১৮০-২১০ দিনের মেয়াদে টাকা রাখলে ১০ বিপিএস কম ইন্টারেস্ট রেট পাবেন তিনি।

কেউ যদি ২১১ দিন থেকে ১০ বছরের জন্য স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, সেই ক্ষেত্রে কোনও ইন্টারেস্ট রেটে পরিবর্তন করা হয়নি। বর্তমানে সাধারণ নাগরিকের জন্য ৫.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। তবে এটা পুরোপুরি কত মেয়াদে বিনিয়োগকারী টাকা রাখছেন , তার ওপর নির্ভর করবে।  

Continues below advertisement

প্রবীণ নাগরিকরা এখন কত সুদ পাবেনমনে রাখবেন, স্টেট ব্যাঙ্কের এই নতুন রেট কাটের পরে রেহাই পাবেন না প্রবীণ নাগরিকরাও। ৭দিন থেকে ১৭৯ দিন মেয়াদে এখানে FD করলে সিনিয়র সিটিজেনরা ২৫ bps কম সুদ পাবেন। পাশাপাশি ১৮০-২১০ দিনের মেয়াদে টাকা রাখলে ১০ বিপিএস কম ইন্টারেস্ট রেট পাবেন তিনি। তবে এখানেও সাধারণ নাগরিকদের মতো, কেউ যদি ২১১ দিন থেকে ১০ বছরের জন্য স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, সেই ক্ষেত্রে কোনও ইন্টারেস্ট রেটে পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন : সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট