SBI Electricity Bill Scam Alert: বিদ্যুতের বিলের পেমেন্টের নামে এবার শুরু হয়েছে নতুন প্রতারণা (Scam Alert)। যেখানে গ্রাহকদের ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক বলে ভুয়ো কল করছেন প্রতারকরা। পাশাপাশি মেসেজে পাঠানো হচ্ছে জালিয়াতির লিঙ্ক। যেখানে একবার ফাঁদে পা দিলেই বড় আর্থিক ক্ষতি হতে পারে আপনার। যা নিয়ে এবার নাগরিকদের সতর্ক করল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । জেনে নিন, ঠিক কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের সাবধান বার্তায়। 

Continues below advertisement

কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের বার্তায়সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে এই নিয়ে একটি বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ১১ নভেম্বর এই বার্তা পাঠিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যেখানে একটি ভিডিয়ো দেখানো হয়েছে। সঙ্গে রয়েছে লিখিত মেসেজ। যেখানে বলা হয়েছে, বর্তমানে বিদ্যুতের বিল নিয়ে শুরু হয়েছে নতুন প্রতারণা। এই প্রতারণাচক্র আপনাকে বিদ্যুৎ, গ্য়াস বা জলের বিল দেওয়ার নাম করে ফোন বা মেসেজ পাঠাতে পারে। আপনার কাছেও কি এসেছে এই ধরনের বার্তা ?

এই ক্ষেত্রে প্রতারকরা প্রায়শই পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিক সেজে ফোন করেন। এই প্রতারকরা আপনাকে অবিলম্বে KYC আপডেট করতে বলবে, অথবা লিঙ্কের মাধ্যমে কোনও বিল পেমেন্টের কথা বলবে। তারা জানাবে , KYC আপডেট না করলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনিও এই ফাঁদে পা দিতে পারেন। এই অজানা আতঙ্ক থেকে অনেকেই ফাঁদে পা দিতে পারেন। আর একবার এই ভুল করলেই ভুগতে হতে পারে আপনাকে। কোনও অজানা লিঙ্কে ক্লিক করার আগে সবসময় নিজেকে প্রশ্ন করুন, কেন আমি এই কাজ করব ? তবেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন।

Continues below advertisement

কীভাবে আপনি নিরাপদে থাকবেন ?১ তাড়াহুড়ো করবেন নাএই গ্রাহকদের সতর্ক থাকা প্রয়োজন। যদি তারা এমন কোনও কল বা বার্তা পান যেখানে অবিলম্বে কেওয়াইসি (KYC) আপডেট করতে বলা হয় অথবা বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়, তবে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবেন না।

২ অজানা লিঙ্কে ক্লিক করবেন নাভুল করেও কখনও কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। পাশাপাশি হোয়াটসঅ্যাপে আসা অজানা মেসেজ বা তার সঙ্গে থাকা ফাইল (অ্যাটাচমেন্ট) ডাউনলোড করবেন না। কোনও ব্যক্তিগত তথ্য- যেমন OTP, CVV, ATM PIN বা অন্য কোনও সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

৩ অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বকেয়া হোক বা KYC সংক্রান্ত কোনও বিষয়ে জানতে সরাসরি সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের কাস্টমার কেয়ার চ্যানেলের মাধ্যমে যাচাই করে নিন। কোনও জরুরি বার্তা পাওয়ার অর্থ এই নয় যে- সংস্থা সঙ্গে সঙ্গে আপনার পরিষেবা বন্ধ করে দেবে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। কোনও টাকা দেওয়া সংক্রান্ত তথ্য় অন্যদিকে শেয়ার করবেন না। 

 

আরও পড়ুন : ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা ? কীসের ভিত্তিতে এই হিসেব