Small Finance Bank Rates : দেশের বড় ব্যাঙ্কগুলির থেকে বেশি সুদ পাবেন এই ছোট ব্যাঙ্কগুলিতে। যেখানে শেয়ার বাজারের অস্থিরতার ঝুঁকি নিতে হবে না আপনাকে। সঙ্গে পাবেন সর্বোচ্চ ৮.২৫ শতাংশ সুদ (FD Interest Rates)। জেনে নিন, সাধারণ ব্যাঙ্কের থেকে কোন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কত বেশি সুদ দিচ্ছে।

Continues below advertisement

এগুলির কথা সবাই বলেসাধারণত, বিনিয়োগকারীরা বড় ব্যাঙ্ক যেমন SBI, HDFC, ICICI ছাড়াও এই ধরনের ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে থাকে। সেখানে স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কগুলি দিয়ে থাকে অনেক বেশি ইন্টারেস্ট। ১৫ নভেম্বর ২০২৬-এ পয়সাবাজার ডট কমের তথ্য় বলছে, সাধারণ নাগরিকের জন্য স্মল ফিন্যান্স ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে ৮.২৫ শতাংশ সুদ। বার্ষিক ফিক্সড ডিপোজিটে এই সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি। এরমধ্য়ে সবার ওপরে রয়েছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এরপরে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে উজ্জীবন ও উৎকর্ষ স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক। 

কোন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কত দিচ্ছে ?পয়সা বাজারের ডেটা বলছে - এই ছোট বিভাগের ব্যাঙ্কে সবার ওপরে নাম রয়েছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। এদের মধ্য়ে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.১০ শতাংশ ও উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মনে রাখবেন, এই ইন্টারেস্ট রেটগুলি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) ক্ষেত্রে প্রযোজ্য। কিছু ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা আরও বেশি সুদের হার পেতে পারেন। 

Continues below advertisement

বড় ব্যাঙ্কে FD-তে কত পাবেন ?তবে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির থেকে কম সুদ দিয়ে থাকে বড় ব্যাঙ্কগুলি। এরমধ্য়ে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি HDFC ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ ৬.৬০ শতাংশ পর্যন্ত সুদ। ICICI ব্যাঙ্কের ক্ষেত্রেও সর্বোচ্চ সুদের হার প্রায় ৬.৬০। সরকারি খাতের ব্যাঙ্কগুলির মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৫০০ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিটে ৬.৮৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। অন্যদিকে এসবিআই SBI-এর স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬.৪৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।

পোস্ট অফিসের কিছু স্কিমেও দিচ্ছে দারুণ সুদতবে শুধু ব্য়াঙ্ক নয়, আপনি নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিমের দিকে ও দেখতে পারেন। এখানে সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কের মতো সুদ না পাওয়া গেলেও ৮ শতাংশের বেশি সুদ পাবেন আপনি। এখানে রইল সেই চার্ট। মনে রাখবেন, এখানে দেওয়া তথ্য় ব্যাঙ্কে আপডেটও হতে পারে। তাই বিনিয়োগের আগে অবশ্যই ব্যাঙ্কের কারেন্ট ইন্টারেস্ট রেট দেখে নেবেন।

সরকারি সঞ্চয় স্কিমবার্ষিক সুদের হার
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম৮.২০ শতাংশ
সুকন্যা সমৃদ্ধি যোজনা৮.২০ শতাংশ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট৭.৭ শতাংশ
কিষাণ বিকাশ পত্র৭.৫০ শতাংশ
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট৭.৫০ শতাংশ
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম৭.৪০ শতাংশ
পাবলিক প্রভিডেন্ট ফান্ড৭.১০ শতাংশ
৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট৬.৭০ শতাংশ

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও বিষয়ে  আমরা কল বা টিপ দিই না।) 

আরও পড়ুন : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট