Summer Smartphone Using Tips: গরমের প্রখর রোদে আপনার মোবাইলই হতে পারে আপনার চিন্তার কারণ। সূর্যের তাপ কেবল আপনার ত্বকেরই ক্ষতি করে না, আপনার স্মার্টফোনও (Smartphone Using Tips) খারাপ করতে পারে। সামান্য অসাবধানতায় শখের ফোনটি অকেজো হয়ে যেতে পারে। খুব গরমে আপনার ফোনে বিস্ফোরণ হওয়ার ঝুঁকিও থাকে। এই গরমে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে কী করতে হবে।

Continues below advertisement

স্মার্টফোনকে 'হিট' থেকে বাঁচাতে এই ৫টি পরামর্শ মেনে চলুন

গ্রীষ্ম এলেই এই চিন্তা বাড়ে সবার মধ্যে। রোদের দাবদাহে জনজীবন ওষ্ঠাগত হওয়ার পাশাপাশি আপনার হাতের স্মার্টফোনটিও কিন্তু সমানভাবে উত্তপ্ত হয়ে ওঠে। অত্যধিক তাপমাত্রা ফোনের ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লের মারাত্মক ক্ষতি করতে পারে। স্মার্টফোনকে 'হিট' থেকে বাঁচাতে এই ৫টি পরামর্শ মেনে চলুন।

Continues below advertisement

১ সরাসরি সূর্যের আলো  যেন দীর্ঘ সময় স্মার্টফোনে না পড়েরোদে দাঁড়িয়ে ফোন ব্যবহার করা বা দীর্ঘক্ষণ ফোন কল করা ফোনকে দ্রুত উত্তপ্ত করে। সরাসরি সূর্যালোক ফোনের ডিসপ্লে প্যানেল এবং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। চেষ্টার করুন ছায়ায় বসে ফোন ব্যবহার করতে।

২ ফোনের চার্জ করার সময় এটি নজরে রাখুনগরমের দিনে ফোন চার্জ করার সময় ঘর যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখুন। ফোন গরম থাকা অবস্থায় কখনোই চার্জে বসাবেন না। এতে ব্যাটারি ফুলে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। ১০০% চার্জ হওয়ার আগেই প্লাগ খুলে ফেলা ভালো।

৩ কী ব্যাক কভার ব্যবাহার করছেন ?অনেকে ফোনের সুরক্ষায় খুব মোটা বা সিলিকনের কভার ব্যবহার করেন। এগুলো ফোনের ভেতরকার তাপ বের হতে বাধা দেয়। গরমের সময় হালকা কভার ব্যবহার করুন অথবা ফোন বেশি উত্তপ্ত মনে হলে কভারটি খুলে রাখুন।

৪ ব্যাকগ্রাউন্ড অ্যাপ কী চলছে দেখেছেন ?অনেক সময় এই বিষয়গুলি দেখি না আমরা। একসঙ্গে অনেকগুলি অ্যাপ চললে প্রসেসরের ওপর চাপ পড়ে। এর ফলে ফোন দ্রুত গরম হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন ও ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই কাজ শেষে বন্ধ করে দিন। এতে ফোনের প্রসেসর ঠান্ডা থাকবে।

৫ ফোন বেশি গরম হলে কী করবেন ?যদি দেখেন ফোন খুব বেশি গরম হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে ফোনটি 'পাওয়ার অফ' করে দিন। কোনো ঠান্ডা জায়গায় ফোনটি রাখুন।

( এই সতর্কবার্তাটি মনে রাখুন: ফোন ঠান্ডা করতে কখনোই ফ্রিজে রাখবেন না। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় ফোনের ভেতরে জলীয় বাষ্প জমে সার্কিট নষ্ট হয়ে যেতে পারে।)

আরও পড়ুন : কয়েক মিনিটের মধ্য়েই পেয়ে যাবেন হারিয়ে যাওয়া ফোন, রয়েছে এই টুল