Best Small Cap Mutual Funds : অগাস্টের শুরুতেই দারুণ পারফরমেন্স দেখাচ্ছে এই পাঁচ স্মল ক্যাপ স্টক। মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ২৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই স্টকগুলি। ১৯.১১ শতাংশ থেকে ২৬.৮৪ শতাংশ পর্যন্ত এসেছে রিটার্ন। আপনারও কি এই মিউচুয়াল ফান্ডগুলিতে বিনিয়োগ রয়েছে ?
কোন ফান্ডের নাম রয়েছে সবার ওপরেএই ফান্ডগুলির রিটার্নের মধ্যে সবার ওপরে নাম রয়েছে Bank of India Small Cap Fund-এর। ৯ অগাস্ট ২০২৬ পর্যন্ত ২৬.৮৪ শতাংশ দুরন্ত রিটার্ন দিয়েছে এই কোম্পানি। এছাড়াও ভাল রিটার্নের তালিকায় রয়েছে TrustMF Small Cap Fund, Motilal Oswal Small Cap ফান্ডের নাম। তবে এই ধরনের ফান্ডে বিনিয়োগ করার আগে আপনাকে জানতে হবে স্মল ক্যাপ ফান্ড আসলে কীভাবে কাজ করে, এতে কতটা ঝুঁকি রয়েছে।
কী এই স্মল ক্যাপ ফান্ডএই ধরনের ফান্ডে বিনিয়োগ করার আগে মনে রাখবেন, স্মল ক্য়াপ ফান্ড কিন্তু ছোট কোম্পানিতে বিনিয়োগ করে। বাজার মূলধনের ভিত্তিতে এই কোম্পানিগুলি লার্জ ক্যাপ বা মিড ক্যাপের থেকে অনেক ছোট হয়। ফলে এই কোম্পানিগুলিতে বিনিয়োগ করার অনেক ঝুঁকি থাকে। পাশাপাশি এই কোম্পানিগুলি ফুলে ফেঁপে ওঠার অনেক সুযোগ থাকে। ছোট হওয়ার কারণে এখানে মার্কেট গ্রোথের অনেক সুবিধা থাকে। ভবিষ্যতে অনেক বড় কোম্পানি এখানে শেয়ারও কিনতে পারে। আসলে, এই স্মল ক্যাপ কোম্পানিগুলি অপারেশন ম্যানেজমেন্ট ভালভাবে দেখলে পরবর্তী মিডক্যাপ কোম্পানি হতে পারে। সেই ক্ষেত্রে প্রতি ত্রৈমাসিক ভাল রেজাল্ট দিতে পারলে শেয়ারে বিনিয়োগকারীদেরই হবে লাভ।
একই কারণে এই কোম্পানিগুলিতে ঝুঁকি থেকে যায়বাজার মূলধন কম হওয়ার কারণে এই ছোট কোম্পানিগুলিতে অনেক ঝুঁকি থেকে যায়। কোনও কারণে বাজারে ইকোনমিক স্লোডাউন বা ইন্টারেস্ট রেট চেঞ্জ এই কোম্পানিগুলির ওপর বড় প্রভাব ফেলে। প্রতি ত্রৈমাসিকে সেরকম ফল না করতে পারলে ইনভেস্টাররা এর থেকে মুখ ফিরিয়ে নেন। সেই কারণে এই ধরনের কোম্পানিগুলির স্টক বাজারের সামান্য় উথাল পাতালেই বড় ধস বা উত্থানের দিকে হাঁটে।
যার অর্থ, স্মল ক্যাপ ফান্ডে কম সময়ে বিপুল রিটার্নের সুযোগ রয়েছে। কিন্তু সমস্য়া হলেই বড় পতনও হতে পারে এই ফান্ডগুলিতে। তাই য়ার দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করবেন তাদের জন্যই এই ফান্ড। মনে রাখতে হবে, বেশি ঝুঁকি নেওয়ার প্রবণ্তা থাকলেই এই ফান্ডে বিনিয়োগ করুন।
এই পাঁচ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন
১ Bank of India Small Cap Fund দিয়েছে 26.84 শতাংশ রিটার্ন
২ TrustMF Small Cap Fund দিয়েছে 23.11 শতাংশ রিটার্ন
৩ Motilal Oswal Small Cap Fund দিয়েছে 21.54 শতাংশ রিটার্ন
৪ Union Small Cap Fund দিয়েছে 20.93 শতাংশ রিটার্ন
৫ ITI Small Cap Fund দিয়েছে 19.11 শতাংশ রিটার্ন
আরও পড়ুন : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
