UPI Tap And Pay : ডিজিটাল ইন্ডিয়ায় UPI পরিষেবায় এবার যোগ হল নতুন ফিচার। কোনও জায়গায় ইন্টারনেটের স্পিড কম হলে এবার আর গুগল পে (Google Pay) , ফোনপে (PhonePe) খুলতে সমস্যা হবে না। সামান্য 'ট্যাপ অ্য়ান্ড পে' ফিচারের মাধ্যমে সহজেই টাকা পাঠাতে পারবেন আপনি। জানেন, কীভাবে কাজ করবে এই নতুন ফিচার।  

Continues below advertisement

বড় উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ও NCPIসম্প্রতি মুম্বাইতে শুরু হয়েছে গ্লোবাল ফিনটেক ফেস্ট। সেখানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI) যৌথ উদ্য়োগে 'UPI Tap & Pay' ও 'MyUPI' চালু করেছে। মূলত, UPI-কে আরও শক্তিশালী করতে এই উদ্য়োগ নেওয়া হয়েছে।

UPI 'ট্যাপ অ্য়ান্ড পে' কীভাবে কাজ করে ?এই নতুন ফিচারের মাধ্যমে আপনি UPI অ্যাপ না খুলেই বা QR কোড স্ক্যান না করেই টাকা পাঠাতে পারবেন। এটি অনেকটা WiFi সুবিধার মতো ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো কাজ করে। এখানেও আপনাকে পেমেন্টের জন্য সোয়াইপ মেশিন স্পর্শ করাতে হয়। এই ক্ষেত্রে আপনাকে কেবল , আপনার NFC এনাবল স্মার্টফোনটি আনলক করে ব্যবসায়ীর পয়েন্ট অফ সেল POS মেশিন বা স্মার্টট্যাগের কাছে নিয়ে যেতে হবে।  

Continues below advertisement

এরপর ওই মেশিনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে নেলদেন সম্পন্ন করা যায়। যার অর্থ হল এবার টাকা পাঠানোর ক্ষেতেরে আপনাকে গুগল পে ,ফোন পে, বা পেটিএম-এর মতো অ্য়াপগুলো খোলার প্রয়োজন হবে না। আপনি যেখানে ইন্টারনেট কানেকশন দুর্বল যেমন বেসমেন্ট, মেট্রো স্টেশন বা পাহারি এলাকায় এই ফিচার ব্যবহার করতে পারবেন।   

৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়াই পেমেন্টএবার NCPI আপনাকে দিচ্ছে আরও একটি সুবিধা। এখন ৫০০০ টাকা পর্যন্ত লেনদেনে আপনি পিন ছাড়াই টাকা পাঠাতে পারবেন। এমনকী যেখানে ইন্টারনেটের স্পিড অনেকটাই কম, সেখানেও কাজ করবে এই নতুন ফিচার। এই নতুন ফিচার গ্রাহকদের UPI ব্যবহার আরও সহজ করে তুলবে। 

MyUPI কী , এটি কীভাবে কাজ করে ?এবার UPI-তেও ঢুকে গেল AI চালিত পরিষেবা। আপনি এখানে পাবেন AI-চালিত গ্রাহক সহায়তা ও নিয়ন্ত্রণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সিঙ্গল প্লাটফর্মে দাঁড়িয়ে আপনি একাধিক ব্যাঙ্ক বা UPI অ্যাপে লেনদেন করার সুবিধা পাবেন। 

এই বৈশিষ্ট্যটি একটি 'সেফটি সুইচ'-এর পাশাপাশি চালু করা হয়েছে৷ আপনি যদি কখনও সন্দেহ করেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা প্রতারণার শিকার হয়েছে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত UPI ডেবিটকে তাত্ক্ষণিকভাবে ব্লক করতে এক ক্লিকে 'সেফটি সুইচ' সক্রিয় করতে পারেন।

আরও পড়ুন : ভারতের জিডিপির সংখ্যাতেই সায় দিল IMF, মোদির বক্তব্যেই সিলমোহর