Continues below advertisement

Variable DA Hike: পুজোর আগেই ভাল খবর পেল শিল্পখাতের কর্মীরা। কেন্দ্রীয় সরকার বাড়াল তাদের ভ্যারিয়েবল ডিএ (VDA) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রকের এই ঘোষণায় ন্যূনতম মজুরির হার এর ফলে বৃদ্ধি পাবে। এর ফলে উপকৃত হবেন, নির্মাণ ছাড়াও কৃষি খাতের কর্মীরা। ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর থেকে এই রেট কার্যকর ধরা হবে। জেনে নিন, এই সংশোধিত VDA-র জন্য কোন কর্মীর কত মজুরি বাড়বে।

নির্মাণ কর্মীদের ন্যূনতম মজুরি কত বৃদ্ধি পেয়েছে ?নতুন ভ্যারিয়েবল ডিএ (VDA) অনুসারে, নির্মাণ কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে প্রতি দিনে ৮৪০ টাকা। তবে এই ক্ষেত্রে দক্ষতা বিভাগ অনুযায়ী কর্মীদের সংশোধিত মজুরি ঠিক করা হবে। এর পাশাপাশি কোথায় তারা কাজ করছেন, সেটাও একটা বিচার্য বিষয়।

Continues below advertisement

কৃষিখাতের কর্মীদের ন্যূনতম মজুরি কত বৃদ্ধি পেয়েছে ?

কর্মীদের বিভাগArea AArea BArea C
আনস্কিলড৮৪০ টাকা৭০৪ টাকা৫৬৫ টাকা
সেমি স্কিলড৯৩৩ টাকা৭৯৪ টাকা৬৬১ টাকা
স্কিলড/ ক্লারিকাল১০২৪ টাকা৯৩৩ টাকা৭৯৪ টাকা
হাইলি স্কিলড১১১১ টাকা১০২৪ টাকা৯৩৩ টাকা

কৃষিখাতের কর্মীদের কত মজুরি বেড়েছে ?

১ অক্টোবর থেকে কৃষি খাতের কর্মীরাও বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। এই কর্মীদের জন্য আলাদা করে শ্রেণিবিভাগ করা হয়েছে। এখানে রইল মজুরি বৃদ্ধির বিস্তারিত বিবরণ।

কর্মীদের বিভাগArea AArea BArea C
আনস্কিলড৫৩৭ টাকা৪৯১ টাকা৪৮৬ টাকা
সেমি স্কিলড৫৮৭ টাকা৫৩৯ টাকা৪৯৬ টাকা
স্কিলড/ ক্লারিকাল৬৩৭ টাকা৫৮৭ টাকা ৫৩৮ টাকা
হাইলি স্কিলড৭০৫ টাকা৬৫৫ টাকা৫৮৭ টাকা

VDA আসলে কী ?ভ্য়ারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স (VDA) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা হল, ন্যূনতম মজুরির একটা অংশ, যা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের দেওয়া হয়। এটি পুরোপুরি ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার 'অ্য়াভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স' বা গড় উপভোক্তা মূল্য সূচক (CPI-IW)-র ভিত্তি করে নির্ধারণ করা হয়। সাধারণত ৬ মাস অন্তর বছরে ২ বার কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক এটি সংশোধন করে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি