WhatsApp Chalan Scam : ডিজিটাল ইন্ডিয়ায় সুবিধার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে অনেক অসুবিধা। এখন বেড়েই চলেছে প্রতারণার ফাঁদ। সম্প্রতি ট্রাফিক চালান নিয়ে এমনই একটি বড় জালিয়াতি শুরু হয়েছে হোয়াটসঅ্য়াপে। আপনার কাছে এসেছে এই ধরনের মেসেজ ?

Continues below advertisement

কীভাবে শুরু হয়েছে এই নতুন জালিয়াতি ?সম্প্রতি হোয়াটসঅ্যাপে ৫০০০ টাকার ট্রাফিক চালান দেওয়া হয়নি বলে মেসেজ আসছে গ্রাহকদের কাছে। যেখানে বলা হচ্ছে, আপনি এই ট্রাফিক চালানের টাকাটা এখনও দেননি। তাই অবিলম্বে জরিমানার আগে এই অর্থ দিয়ে দিন। এর জন্য লিঙ্টি আগে ডাউনলোড করুন। আসলে এই ভুয়ো ই-চালান মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে APK ফাইল বা কোনও ফ্রড লিঙ্ক ঢুকিয়ে দেবে প্রতারকরা। দেখে মনে হবে ট্রাফিক অথরিটির কাছ থেকে এসেছে এই মেসেজ। 

কী করে যাচাই করবেন চালান আসল না নকল ? এই প্রতারণার বিষয়ে যাচাই করতে আপনাকে সরকারি ই-চালান পোর্টে যেতে হবে। সেখানেই যাবতীয় নথির আসল-নকল পেয়ে যাবেন আপনি। তাই এই ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ এলে আগেই লিঙ্কে ক্লিক করবেন না। এই বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। চালকদের বলা হয়েছে, এই বিষয়ে সরাসরি মন্ত্রকের ওয়েবসাইট থেকে আসল বিষয়টি যাচাই করে নিন।

Continues below advertisement

এই ভুলগুলি করবেন নাএই ধরনের প্রতারণায় 'এপিকে' (APK) ফাইল, যা মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ব্যবহার করা হয়। এগুলোকে ট্রাফিক বা 'এম-পরিবহণ' (mParivahan) অ্যাপের মতো দেখিয়ে আপনার সামনে তুলে ধরবে প্রতারকরা। সরকারি ও পুলিশি সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের ফাইল ম্যালওয়্যার ইনস্টল করতে পারে ও অপরাধীদের সংবেদনশীল তথ্যের নাগাল পেতে সহায়তা করতে পারে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো আরটিও (RTO) ই-চালান এপিকে ফাইলগুলি সম্পর্কে সিআরপিএফ (CRPF) সতর্কবার্তা জারি করেছে।

কীভাবে যাচাই করবেন ৫০০০ টাকার ই-চালান আসল কিনা ?

১ মনে রাখবেন, এই ক্ষেত্রে পরিবহণ দফতরের ই-চালানের সরকারি পোর্টাল  .gov.in দিয়ে শেষ হয়।

২ তাই এই ধরনের কিছু সার্চ করতে গেলে নিজেই অ্যাড্রেস বারে সার্চ করে নিন। হোয়াটসঅ্য়াপ, SMS, ইমেলে আসা কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না। 

৩ এরকম Ministry of Road Transport and Highways-একই নামের অন্য ডোমেইন হতে পারে। সেটি আগে দেখে তবেই সাইটে ঢুকুন।

এই ধরনের কোনও সাইবার অ্যাটাকে আক্রান্ত হলে ১৯৩০ নম্বরে রিপোর্ট করুন।

 

আরও পড়ুন : এই ভুল করলে মেয়ের বিয়ের সময়েও টাকা তুলতে পারবেন না ! সুকন্যা সমৃদ্ধির এই নিয়মের বিষয়ে জানেন তো ?