Gold Investment : বাজারে বিপুল চাহিদা থাকলে বরাবারই সোনার দাম রুপোর চেয়ে বেশি (Gold VS Silver Price)। শিল্প ক্ষেত্রে ব্যবহার হলেও এই মূল্যবান ধাতু পিছিয়ে রয়েছে ভ্য়ালুয়েশনের ক্ষেত্রে। জেনে নিন, অনেক রুপো (Silver Price) থাকলেও কেন আপনি সোনার মূল্য পাবেন না। এখানে দেওয়া রইল এর আসল কারণগুলি। কোন ধাতুতে বেশি ভরসা করেন বিনিয়োগকারীরামনে রাখবেন, বিনিয়োগের কথা উঠলে বা গয়না তৈরির প্রসঙ্গ এলে প্রথমেই আমাদের মাথায় আসে সোনা এবং রূপোর নাম। বাজার অস্থির থাকলে বিনিয়োগকারীরা এই দুই ধাতুকে সবচেয়ে নিরাপদ মনে করেন। কিন্তু দামের ক্ষেত্রে সোনা এবং রূপোর মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। প্রশ্ন জাগতেই পারে, রূপোর চেয়ে সোনা সবসময় কেন এত বেশি দামী হয়? এর পেছনে রয়েছে কিছু চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ কারণ।
১. সোনার বিশাল বাজার ও বিনিয়োগের আস্থারূপোর তুলনায় সোনার বাজারের পরিধি অনেক বড়। এক সমীক্ষা অনুযায়ী, রূপোর বাজার সোনার তুলনায় মাত্র ১০ শতাংশ। বিনিয়োগকারীরা রূপোর চেয়ে সোনা কেনা এবং লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মানুষ সোনার ওপর বেশি ভরসা রাখে, যা এর চাহিদাকে আকাশচুম্বী করে রাখে এবং দাম বাড়িয়ে দেয়।
২. সহজলভ্যতা ও রুপো তোলার খরচসোনা এবং রূপোর দামের পার্থক্যের একটি বড় কারণ হল এদের খনি থেকে তোলার প্রক্রিয়া। সোনা মাটির অনেক গভীর থেকে বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন। অন্যদিকে, রূপো অনেক বেশি সহজলভ্য। এমনকি তামা, দস্তা বা সিসা উত্তোলনের সময় উপজাত হিসেবেও রূপো পাওয়া যায়। ফলে রূপোর উৎপাদন খরচ অনেক কম হয়, যার প্রভাব পড়ে এর বাজার মূল্যে।
৩. শিল্পক্ষেত্রে রূপোর ব্যবহার ও ঝুঁকিরূপো মূলত একটি শিল্প-নির্ভর ধাতু। শিল্পকারখানায় এর ব্যাপক ব্যবহার রয়েছে, তাই এর চাহিদা সরাসরি অর্থনীতির অবস্থার ওপর নির্ভর করে। বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিলে রূপোর চাহিদাও কমে যায়, ফলে এর দাম দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বর্তমানে সোনার পাশাপাশি রূপোর দামেও কিছু ক্ষেত্রে তীব্র ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
৪. কেন্দ্রীয় ব্যাঙ্কের রিজার্ভে সোনা থাকেসারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি তাদের রিজার্ভ বা সঞ্চয় হিসেবে প্রচুর পরিমাণে সোনা জমা রাখে। সোনার এই বিপুল চাহিদা এর দামকে সবসময় চড়া রাখতে সাহায্য করে। কিন্তু আধুনিক সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি রিজার্ভে রূপোর তেমন কোনও স্থান নেই বললেই চলে। সরকারি পর্যায়ে এই চাহিদার অভাবেই রূপো সোনার চেয়ে অনেক সস্তা।
দাম ওঠানামার অন্যান্য কারণসোনা ও রূপোর দাম শুধুমাত্র চাহিদার ওপর নয়, বরং ভূ-রাজনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, বিনিয়োগকারীদের মানসিকতা এবং সরকারের ট্যাক্স নীতির ওপরও নির্ভর করে। বাজারের এই অস্থিতিশীল পরিবেশের কারণেই প্রতিনিয়ত সোনা ও রূপোর দামে পরিবর্তন আসে।
