YouTube Premium Lite : ইউটিউব দেখার ভাল অভিজ্ঞতা পেতে হলে এই দুই বিকল্প পাবেন আপনি। যার মধ্যে একটি ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) অন্যটি ইউটিউব প্রিমিয়াম লাইট (YouTube Premium Lite)। এখানে জেনে নিন, কোনটি নিলে আপনার লাভ । ইউটিউব প্রিমিয়াম বনাম প্রিমিয়াম লাইট : কম খরচে সেরা অভিজ্ঞতা কোথায় ?আজকাল ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউব-এ নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পেতে অনেকেই সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিচ্ছেন। তবে সবথেকে বড় বিভ্রান্তি তৈরি হয়— ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) নাকি ইউটিউব প্রিমিয়াম লাইট (YouTube Premium Lite), কোনটি আপনার জন্য সেরা তা নিয়ে ? চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই প্ল্যানের মধ্য়ে কোনটি ভাল ?

Continues below advertisement

ইউটিউব প্রিমিয়াম: সব ফিচার পাবেন এখানেএটি ইউটিউবের সবথেকে দামি ও প্রিমিয়াম পরিষেবা। আপনি যদি কোনওরকম অ্যাপস ছাড়াই ইউটিউব ব্যবহার করতে চান, তবে এটি আপনার জন্য। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হল:

সম্পূর্ণ বিজ্ঞাপনহীন পরিষেবা: কোনও ভিডিওতেই আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন না।

Continues below advertisement

ইউটিউব মিউজিক প্রিমিয়াম পরিষেবা: আলাদা টাকা ছাড়াই আপনি ইউটিউব মিউজিক-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

ব্যাকগ্রাউন্ড প্লে ও অফলাইন ডাউনলোড পাবেন: অ্যাপ বন্ধ থাকলেও ভিডিও বা গান চলবে এবং ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে।

এখানে উন্নত ভিডিও কোয়ালিটি: এখানে হাই-বিটরেট এবং প্রিমিয়াম ভিডিও কোয়ালিটি পাওয়া যায়।

অন্যান্য সুবিধা কী রয়েছে : ভিডিও কিউয়িং, পিকচার-ইন-পিকচার মোড এবং নতুন এক্সপেরিমেন্টাল ফিচারগুলি ব্যবহারের সুযোগ।

ইউটিউব প্রিমিয়াম লাইট: সাশ্রয়ী কিন্তু সীমাবদ্ধযারা কম টাকায় বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ইউটিউব সম্প্রতি 'প্রিমিয়াম লাইট' প্ল্যানটি আপডেট করেছে। এর ফিচারগুলি হল:

সীমিত বিজ্ঞাপন: অধিকাংশ ভিডিওতে বিজ্ঞাপন না থাকলেও মিউজিক ভিডিও, শর্টস (Shorts) এবং গান কভার করার ভিডিওতে বিজ্ঞাপন দেখা যেতে পারে।

নতুন আপডেট: গত মাসের আপডেট অনুযায়ী, এখন লাইট প্ল্যানেও অফলাইন ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লে-এর সুবিধা পাওয়া যাচ্ছে।

যা পাবেন না: এই প্ল্যানে 'ইউটিউব মিউজিক প্রিমিয়াম'-এর সুবিধা পাওয়া যায় না।

কোনটি নিলে কার লাভ ?যদি আপনি একজন সঙ্গীত প্রেমী হন ও ইউটিউবে গান শুনতে ভালোবাসেন, তবে ইউটিউব প্রিমিয়াম আপনার জন্য সাশ্রয়ী হবে, কারণ এতে মিউজিক অ্যাপটি আলাদাভাবে কিনতে হয় না। অন্যদিকে, আপনি যদি কেবল সাধারণ ভিডিও দেখেন ও ইউটিউব মিউজিকের প্রয়োজন না থাকে, তবে প্রিমিয়াম লাইট বেছে নিয়ে অনেকটা টাকা বাঁচাতে পারেন।