SIP : গত কয়েক বছরে হতাশ করেছে বহু মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। নিয়ম মেনে SIP-তে বিনিয়োগ (Investment) করলেও রিটার্ন আসেনি সেভাবে। তবে এই ৯ ইক্যুইটি ফান্ড দেখিয়েছে চমক। এক বছরের SIP-তে ৩০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই ফান্ডগুলি। জেনে নিন, কাদের নাম রয়েছে এই তালিকায়।

Continues below advertisement

কতগুলি ফান্ডের মধ্য়ে তুলনা

সম্প্রতি ইটি মিউচুয়াল ফান্ডের বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। গত এক বছরে ২৯৩টি মিউচুয়াল ফান্ডের SIP-র হিসেব ধরে এই বিবরণ সামনে এনেছে সংস্থা। এর মধ্যে ১৮২টি ফান্ড ইতিবাচক রিটার্ন দিয়েছে। যদিও ১১১ টি ফান্ড দিয়েছে নেতিবাচক রিটার্ন। যার মধ্যে এক বছরের হিসেবে ৩০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৯টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড। এদের মধ্যে আবার ৮টি ফান্ড স্মল ক্যাপ বিভাগে রয়েছে। বাকি একটি ফোকাসড মিউচুয়াল ফান্ড এই তালিকায় স্থান পেয়েছে। হিসেব বলছে, এদের মধ্যে টপ দুটি মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

Continues below advertisement

সবার সেরা ৯টি ফান্ড , কে কত দিয়েছে ?

১ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড- এটি এক বছরের SIP-তে দিয়েছে ৪৫.৯৫ শতাংশ। মাসে ১০,০০০ টাকা করে রাখলে আপনি এখন ১.৪৬ লাখ টাকা পেতেন।

২ ট্রাস্টএফএফ স্মল ক্য়াপ ফান্ড- বছরে ৪১.৫৩ রিটার্ন দিয়েছে এই ফান্ড

৩ মতিলাল ওসওয়াল ফোকাসড ফান্ড- এটি বছরে দিয়েছে ৩৮.৩০ শতাংশ রিটার্ন। আপনি এখানে মাসে ১০,০০০ টাকা করে রাখলে এখন ১.৪২ লাখ টাকা পেতেন।

৪ হিলিওস স্মল ক্যাপ ফান্ড- এটি গত এক বছরে ৩৮.১৭ শতাংশ রিটার্ন দিয়েছে।

৫ মতিলাল ওসওয়াল স্মলক্যাপ ফান্ড- এই ফান্ড দিয়েছে ৩৫ শতাংশ রিটার্ন।

৬ আইটিআই স্মল ক্যাপ ফান্ড- এক বছরে এদের তরফে এসেছে ৩৪.৭৮ শতাংশ।

৭ ইউনিয়ন স্মল ক্যাপ ফান্ড- এটি দিয়েছে ৩৩.২৪ শতাংশ রিটার্ন।

৮ LIC MF স্মল ক্যাপ ফান্ড- ৩২.৪৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড।

৯ জেএম স্মল ক্য়াপ ফান্ড- গত এক বছরে এটি দিয়েছে ৩১.২৯ শতাংশ রিটার্ন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়  কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !