New Rule From 1 October : অক্টোবর মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই জেনে নিতে হবে এই নতুন নিয়মগুলির বিষয়ে। অন্যথায় সময় মতো না জানতে পারলে সমস্যা বাড়বে আপনার। জেনে নিন, ঠিক কোন-কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে এবার।
১ গ্যাস সিলিন্ডার ই-KYC এখন বাধ্যতামূলকভর্তুকিযুক্ত রান্নার গ্য়াসের সিলিন্ডার পেতে এবার থেকে অবশ্যই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা যাচাইকরণ করতে হবে আপনাকে। ১ অক্টোবর থেকে এই কাজ সম্পূর্ণ করতে হবে আবেদনকারীকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ২৭.৪৩ কোটি গার্হস্থ্য LPG গ্রাহক ইতিমধ্যেই এই যাচাইকরণের কাজ শেষ করেছে।
হিসেব অনুযায়ী যা দেশের রান্নার গ্যাস ব্যবহারকারীদের ৮৯.৯ শতাংশ। গত ১৯ সেপ্টেম্বরের তথ্য় দিয়ে এই দাবি করেছে মন্ত্রক। সরকারের তরফে আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যেই এই কাজ করেছে তাদের আর বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ করতে হবে না।
২ ফিক্সড ডিপোজিট নিয়ে RBI-এর নতুন নিয়মবর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে বিপুল টাকা বিনিয়োগের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করেছে। ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে। আসলে ব্যাঙ্কগুলিকে বিপুল অঙ্কের এফডিতে সুদ নির্ধারণে এই সুবিধা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, ১ অক্টোবর থেকে ব্যাঙ্কের ওয়েবসাইটে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আবশ্যিকভাবে রাখতেই হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এর মধ্য়ে যেন বিপুল অঙ্কের টাকার এফডি ইন্টারেস্ট রেটও রাখা হয়, তার বিষয়েও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
নতুন, নিয়ম অনুসারে, প্রতি 'ওয়ার্কিং ডে' বা কাজের দিনের সকাল ১০টার মধ্য়ে বাল্ক ডিপোজিট বা বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। বলা হয়েছে, কোনও কারণে এই বিষয়ে দেরি হলেও, এই ইন্টারেস্ট রেট যেন ১০টা ১০ মিনিটের মধ্য়ে প্রকাশ করা হয়।
৩ জন্ম ও মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রে নতুন নিয়মযারা জন্ম ও মৃত্যুর পর শংসাপত্রের রেজিস্ট্রেশন করাননি, তাদের ক্ষেত্রে এবার করতেই হবে এই কাজ। 'দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্য়ান্ড ডেথ অ্য়ামেন্ডমেন্ট অ্য়াক্ট ২০২৬' আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে। নতুন আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ১ বছর পরে (২ বছরের মধ্যে) রেজিস্ট্রেশেনের জন্য আবেদন করে, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপের আগে তার আবেদন যাচাই করে দেখতে পারে। কোনও কারণে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্ট্রেশন করাতে ২ বছরের বেশি সময় কেটে গেলে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রযোজন হবে।
আরও পড়ুন : ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?
