BSNL Best Recharge Plan : সস্তায় যত খুশি কলের পাশাপাশি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। জেনে নিন, আপনি এই প্ল্য়ান থেকে কী সুবিধা পাবেন।

Continues below advertisement

সারা মাসের সুবিধা এই প্ল্যানেসম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ। 

কী কী সুবিধা পাওয়া যাবে এখানে৩৪৯ টাকার ২৮ দিনের প্যাকে আপনি পাবেন, ৩০০ জিবি ডেটা। সঙ্গে দিনে ১০০টি করে SMS ছাড়াও যত খুশি কলিংয়ের সুবিধা পাবেন আপনি। এখানে সারা দিনে ডেটা ব্যবহার করার কোনও ঊর্ধবসীমা নেই। যার অর্থ গ্রাহক যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন।

Continues below advertisement

BSNL-এর রয়েছে ২০২ টাকার রিচার্জ প্ল্যানভারত সঞ্চার নিগম লিমিটেডের রয়েছে ২০২ টাকার রিচার্জ প্ল্যান। এতে গ্রাহক পাবেন ৫ জিবি সুপার ফাস্ট ইন্টারেনেটের সুবিধা। সঙ্গে থাকছে ৩০০ মিনিটের ভয়েস কলিং। এই প্ল্য়ানের মেয়াদ রাখা হয়েছে ৩২ দিন। যারা কম খরচে ইন্টারনেট সহ রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে চান, তাদের জন্য মূলত এই ট্যারিফ আনা হয়েছে। টেলিকম টকের খবর বলছে, এতে পাবেন ১০০টি SMS ছাড়াও বিমা ও ভয়েস ভাউচারের সুবিধা। এটি আপনি BSNL সেলফ কেয়ার অ্যাপ ছাড়াও BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। 

 এ ছাড়াও ২৪৭ টাকার প্ল্যান দিচ্ছে BSNLএখানেই শেষ নয়,BSNL-এর রয়েছে আরও প্ল্যানের সম্ভার। আপনার ২০২ টাকার প্ল্য়ান পছন্দ না হলে আপনি নিতে পারেন ২৪৭ টাকার প্ল্যান। এই রিচার্জে আপনি পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই অফারে রয়েছে ৫০ জিবির হাই স্পিড ইন্টারেনেট ডেটা। এ ছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল। দিনে ১০০টা করে SMS। এখানে একবার আপনার ডেটা শেষ হয়ে গেলে চিন্তা নেই। আপনি ৪০ kbps স্পিডে ডেটার সুবিধা পাবেন। একানে কোম্পানি আপনাকে দিচ্ছে, মেন অ্যাকাউন্টে ১০ টাকার টক ভ্যালু। 

আরও পড়ুন : চাকরি ছাড়াই মাসে পাবেন ২০,৫০০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম