Senior Citizen Savings Schemes: বয়সকালে চাকরি না থাকলেও মাসে-মাসে ঢুকবে টাকা। ২০,৫০০ টাকা করে পাবেন আপনি, পোস্ট অফিসে (Post Office Schemes) রয়েছে এই স্কিম। এখানে কোনও ঝুঁকি ছাড়াই প্রবীণ নাগরিকরা (Senior Citizen) পাবেন এই সুবিধা। জেনে নিন, কারা এই স্কিমের যোগ্য, কত টাকা করে আসবে আপনার হাতে।

Continues below advertisement

প্রতি বছরে আসবে ২.৪৬ লাখ টাকামনে রাখবেন, এটি একটি সরকারি সঞ্চয় প্রকল্প। এখানে ৩০ লাখ টাকা জমা রেখে বছরে আপনি ২.৪৬ লক্ষ টাকা পর্যন্ত সুদ পেতে পারেন। যারা অর্থ, এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ২০,৫০০ টাকা করে ঢুকবে। তবে একাটা বিষয় মাথায় রাখতে হবে, এই প্রকল্পে আপনি সুদ মাসিক ভিত্তিতে পাবেন না, বরং সরকার প্রতি তিন মাস অন্তর সুদের হার পর্যালোচনা করে। তাই এই প্রকল্পে প্রাপ্ত আয়ের পরিমাণ কম-বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আগামী দিনে টাকার পরিমাণ বাড়তে বা কমতে পারে। 

শেয়ার বাজারের ওঠাপড়ার ঝুঁকি নেই পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম আসলে অবসরের পর রেগুলার ইনকামের একটা বড় রাস্তা। বর্তমানে এই স্কিমে ৮.২ শতাংশ সুদ দিচ্ছে সরকার। তবে মনে রাখবেন, এই সুদ সরকার প্রতি তিন মাস অন্তর রিভিউ করে। তবে এখানে শেয়ার বাজারের সঙ্গে টাকা যুক্ত না হওয়ায়, রিটার্ন নিশ্চিত। কোনও অস্থিরতার মুখে পড়তে হবে না আপনাকে।  

Continues below advertisement

এই অ্যাকাউন্ট খোলার জন্য কী যোগ্যতা লাগবে ?এই স্কিমে ৬০ বছর বা তার বেশি বয়সীরা বিনিয়োগ করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে ৫৫ থেকে ৬০ বছর বয়সীরাও এতে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে প্রতিরক্ষা বিভাগ থেকে অবসরপ্রাপ্ত কিছু কর্মী ৫০ বছর বয়সের পরেও অ্যাকাউন্ট খুলতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করে অ্যাকাউন্ট শুরু করা যায়। এই স্কিমে আপনি অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।

কীভাবে এই স্কিমে আপনি ৩০ লাখ টাকা পাবেন ?উদাহরণ হিসাবে আপনি যদি প্রবীণ নাগরিক হন ও এই স্কিমে ৩০ লক্ষা টাকা বিনিয়োগ করেন, তবে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। মোট বিনিয়োগ- আপনার ৩০ লাখ টাকা মোট বিনিয়োগ: ৩০ লক্ষ টাকাবার্ষিক সুদের পরিমাণ - ২.৪৬ লক্ষ টাকাআপনি তিন মাসে সুদ পাবেন- ৬১,৫০০ টাকাএই ক্ষেত্রে গড় মাসিক আয় হবে- ২০,৫০০ টাকা

সব মিলিয়ে এই স্কিমে আপনি প্রতি তিন মাস অন্তর ৬১,৫০০ টাকা সুদ পাবেন। মেয়াদ শেষের ৫ বছর পর নিয়ম অনুসারে আপনার হাতে আসবে মূল বিনিয়োগের অর্থ। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি চাইলে শর্তসাপেক্ষে অ্যাকাউন্টের মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়াতে পারেন।

আরও পড়ুন : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক