BSNL Mobile Recharge : ফের চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এবার ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ ১৫ দিন অতিরিক্ত সুবিধা পাবেন একই টাকায়। জেনে নিন, কী কী সুবিধা দেবে এই প্ল্যান।

Continues below advertisement

এই প্ল্যানেই রয়েছে ১ লাখ ও ১০,০০০ টাকা সুবিধারাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর এই প্ল্যানেই পাওয়া যাবে ১ লাখ টাকার দু্র্ঘটনাজনিত বিমা। সঙ্গে থাকছে ১০,০০০ টাকার সাইবার ফ্রড ইনস্যুওরেন্স বেনিফিট। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে BSNL। যেখানে নতুন এই প্ল্যানের বিষয়ে সবাইকে জানিয়েছে কোম্পানি। 

মোট ৩৮০ দিনের মেয়াদআগে ৩৬৫ দিনের প্ল্যানে ২৪৪৯ টাকা রিচার্জ বাবদ নিত কোম্পানি। এবার সেই টাকাতেই আপনি পাচ্ছেন ৩৮০ দিনের ভ্যালিডিটি ও সুবিধা। এতে থাকছে সারা ভারতে যত খুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে দিনে ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট। সব মিলিয়ে আপনি পাবেন ৭৩০ জিবি ডেটার সুবিধা। এ ছাড়াও থাক়ছে ফ্রি রোমিং। পাশাপাশি আপনি পাবেন দিনে ১০০টি করে SMS। 

Continues below advertisement

৩৮০ দিনের ভ্যালিডিটি হয়ে যাওয়ায় এখন BSNL আরও বেশি ডেটা ও ফ্রি SMS-এর মতো সুবিধাগুলি দীর্ঘ মেয়াদে পাবেন। এছাড়াও এই প্ল্যানে ইউজাররা পাচ্ছেন অতিরিক্তি ৩০ জিবি ডেটা ও ১৫০০ টি ফ্রি SMS। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে যত খুশি ভয়েজ কলিংয়ের সুবিধা ও ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা।  

সম্প্রতি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। জেনে নিন, আপনি এই প্ল্য়ান থেকে কী সুবিধা পাবেন।

সারা মাসের সুবিধা এই প্ল্যানেসম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ।

 

আরও পড়ুন : ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান