BSNL Mobile Recharge : বেসরকারি টেলিকম কোম্পানির (Telecom Company) ভিড়ে দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটিড (BSNL)। ২০০ টাকার কমে আপনি পাবেন ডেটার সঙ্গে দীর্ঘ সময় কলিংয়ের সুযোগ। তবে মনে রাখবেন, যাদের বেশি ডেটা (Mobile Data Pack) বা কথা বলতে হয়, তাদের জন্য এই প্ল্য়ান নয়।

Continues below advertisement

কী সুবিধা পাবেন সরকারি কোম্পানির এই প্ল্যানে৩৫ দিনের বৈধতা থাকবে এই বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানে। যেখানে আপনি ১৯৭ টাকায় এই পরিষেবা উপভোগ করতে পারবেন। মাত্র ২০০ টাকার মধ্যে আপনি পাবেন ৩০০ মিনিটের কলিং, ৫জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। যারা কম খরচে ন্যূনতম মোবাইল রিচার্জ পরিষেবা চান, এটা তাদের জন্য।

কেন এই প্ল্যানের আলাদা চাহিদা রয়েছেএমনিতেই এই প্ল্যান ঘিরে উৎসাহ রয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। এক মাসের বেশি ভ্যালিডিটি থাকায় এই অনেক সাধারণ গ্রাহক এই প্য়াকের দিকে ঝুঁকবেন বলে মনে করছে কোম্পানি। বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্য়দের একাংশের জন্য এই মোবাইল রিচার্জ দারুণ কাজ করতে পারে।  কম খরচে সবকিছু সাধ্যের মধ্য়ে থাকায় একে বাজেট প্ল্যান বলছে বিএসএনএল।

Continues below advertisement

ফোনে কথার পাশাপাশি ডেটার সুবিধা৩০০ মিনিট কলিংয়ের পাশাপাশি ৫ জিবি ডেটা থাকায় আপনি সহজেই এই প্ল্যানে চ্য়াটিং করতে পারবেন। এ ছাড়াও সোশ্য়াল মিডিয়ায় সক্রিয় থাকা ও কম পরিমাণে ব্রাউজিংয়ের জন্য এই প্ল্যান যথেষ্ট। 

কাদেরকে লক্ষ্য় করে এই প্ল্যান এনেছে কোম্পানিছোট শহর , গ্রামীণ এলাকায় থাকেন এমন গ্রাহকদের কতা মাথায় রেখেই এই রিচার্জ প্ল্যান এনেছে BSNL। এক কথায় বলতে গেলে, এটি কোম্পানির প্রাইমারি বাজেট প্ল্যান।

পরিষেবা বৃদ্ধিতে কত নতুন টাওয়ার বসাবে কোম্পানি BSNL বর্তমানে সারা দেশে সব গ্রাহকদের 4G পরিষেবা প্রদান করতে শুরু করেছে৷ ইতিমধ্যেই 100,000 টাওয়ারের মধ্যে প্রায় 75,000টি ইনস্টল করা হয়েছে। প্রায় 60,000 এর কাছাকাছি টাওয়ার জুনের মধ্যে বস যাবে বলে আশা করছেন যোগাযোগ মন্ত্রী। 

অতীতে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল অনেক কোম্পানি। তাই BSNL-এর বেসরকারিকরণ (BSNL Privatisation) নিয়ে অনেকের মনেই শঙ্কা রয়েছে। এবার সেই জল্পনা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে কোম্পানির প্রাইভেটাইজেশন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।

BSNL কি বেসরকারিকরণ হচ্ছে ? লোকসভায় বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীররাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) কি বিক্রি হয়ে যাচ্ছে ? দীর্ঘদিনের এই জল্পনায় এবার ইতি টানলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার লোকসভায় তিনি সাফ জানিয়ে দেন, BSNL-কে বেসরকারিকরণ করার কোনও প্রশ্নই ওঠে না। এই সংস্থা দেশের মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কাজ করবে।