BSNL Offers : দেশের বেসরকারি কোম্পানিগুলির ভিড়ে দারুণ প্ল্যান দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL । এখানে আপনি পাচ্ছেন ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি। এয়ারটেল ও জিও-র ১৯৯ টাকার প্ল্যানের থেকে ২ টাকা কম পড়বে এই প্ল্যানে, সঙ্গে পাবেন ৩৫ দিনের ভ্যালিডিটি।
এই প্ল্যানে BSNL দিচ্ছে কী সুবিধা ?কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, BSNL-এর ১৯৭ টাকার প্ল্যানে রয়েছে ৩৫ দিনের ভ্যালিডিটি। এক মাসের থেকে বেশি দিন ভ্যালিডিটি পাবেন আপনি। এর মধ্য়ে পাবেন ৩০০ মিনিটের ভয়েস কলিংয়ের সুবিধা। এর সঙ্গে রয়েছে ১০০ টি ফ্রি SMS । এ ছাড়াও পাবেন আনলিমিটেড ডেটা। তবে এই ক্ষেত্রে ৫জি ডেটা শেষ হয়ে গেলে ৪০kbps স্পিডে পাবেন ইন্টারনেটের সুবিধা।
JIO দিচ্ছে কী সুবিধা ?এই ধরনের প্ল্যানের ক্ষেত্রে আপনি পাবেন মোবাইল ডেটা ছাড়াও স্বল্প সময়ে কলিংয়ের সুবিধা। ১৯৯ টাকার এই প্ল্যানে আপনি পাবেন ১.৫ জিবি করে প্রতি দিনের ডেটা সার্ভিস। আনলিমিটেড কলিং ছাড়াও দিনে ১০০টি SMS ফ্রি পাবেন আপনি। তবে সব মিলিয়ে ১৮ দিনের প্ল্যান ভ্যালিডিটি এখানে পাবেন আপনি।
Airtel-এর প্ল্যানে কী পাবেন ?এই প্ল্যানও আপনি পাবেন ১৯৯ টাকায়। এতে থাকছে দিনে ২ জিবি করে ডেটা ছাড়াও থাকছে যতখুশি কলিং ও SMS-এর সুবিধা। তবে এটি ২৮ দিনের ভ্যালি়ডিটি দেবে গ্রাহকদের।
