BSNL New Offer : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় দারুণ প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। মাসিক এই প্ল্য়ানে আপনি পাবেন যতখুশি কলিংয়ের পাশাপাশি আনলিমিটেড ডেটা। এই প্ল্যানের সবথেকে বড় বিষয়, এতে কোনও ডেটা লিমিট দেয়নি কোম্পানি। যা বাকিদের এই প্ল্যানের থেকে অনেকটই পিছিয়ে দেয়। 

Continues below advertisement

আরও কী কী সুবিধা রয়েছে এই প্ল্যানে ?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যানের বিষয়ে পোস্ট করেছে BSNL । যেখানে বলা হয়েছে, ৩৪৯ টাকার এই প্ল্যানে আপনি পাবেন যতখুশি কলিংয়ের পাশাপাশি আনলিমিটেড ডেটা। সঙ্গে থাকছে সারা দেশে ফ্রি রোমিংয়ের সুবিধা। দিনে ১০০টি করে বিনামূল্যে SMS । ২৮ দিনের মেয়াদে এই প্ল্যান পাবেন আপনি। এই আনলিমিটেড ডেটা আপনি ৩জি ও ৪জি নেটওয়ার্কের ভিত্তিতে পাবেন।

 

Continues below advertisement

আরও একটি চমকসম্প্রতি আরও কিছু চমক দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এবার ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি। যার অর্থ, ১৫ দিন আরও বেশি সুবিধা পাবেন একই টাকায়। 

১ লাখ ও ১০,০০০ টাকা সুবিধাএই প্ল্যানেই পাওয়া যাবে ১ লাখ টাকার দু্র্ঘটনাজনিত বিমা। সঙ্গে থাকছে ১০,০০০ টাকার সাইবার ফ্রড ইনস্যুওরেন্স বেনিফিট। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে BSNL। যেখানে নতুন এই প্ল্যানের বিষয়ে সবাইকে জানিয়েছে কোম্পানি। আগে ৩৬৫ দিনের প্ল্যানে ২৪৪৯ টাকা রিচার্জ বাবদ নিত কোম্পানি। এবার সেই টাকাতেই আপনি পাচ্ছেন ৩৮০ দিনের ভ্যালিডিটি ও সুবিধা। এতে থাকছে সারা ভারতে যত খুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে দিনে ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট। সব মিলিয়ে আপনি পাবেন ৭৩০ জিবি ডেটার সুবিধা। এ ছাড়াও থাক়ছে ফ্রি রোমিং। পাশাপাশি আপনি পাবেন দিনে ১০০টি করে SMS।  

আরও ভাল কী প্ল্যান রয়েছে BSNL-এরসম্প্রতি ইন্টারনেট ডেটা ছাড়া BSNL নিয়ে এসেছে তিনটি অফার। ১৭২ টাকা, ১৮৪ টাকা ও ১৯০ টাকার প্ল্যানে আপনি পাবেন অনেক সুবিধা। এতে কোম্পানি আনলিমিটেড লোকাল, এসটিডি (STD) ও রোমিং ভয়েস কল ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা দিচ্ছে।

কী কী পার্থক্য প্ল্যানেএই প্ল্যানগুলিতে মূল পার্থক্য মেয়াদে। আপনি এখানে যেমন ১৭২ টাকার প্ল্যানে ২৮ দিনের সুবিধা পাবেন। যার প্রতিদিনের খরচ হবে প্রায় ৬.১৪ টাকা। ১৮৪ টাকার প্ল্যানটির মেয়াদ ৩০ দিন রেখেছে কোম্পানি। এতে ব্যবহারকারীর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা। পাশাপাশি ১৯০ টাকার প্ল্যান রাখা হয়েছে পুরো ক্যালেন্ডার মাসের জন্য। এর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা থেকে ৬.৩৩ টাকার মধ্যে।

আরও পড়ুন : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?