BSNL New Offer : ফের ধামাকা অফার আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এবার ২০২ টাকার প্ল্যানে একাধিক সুবিধা দিচ্ছে এই কোম্পানি। যা স্বাভাবিকভাবেই চাপে রাখবে অন্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে। জেনে নিন, এই টাকায় আপনি কী কী সুবিধা পাচ্ছেন।

Continues below advertisement

কাদের জন্য এই প্ল্যানযাদের স্মার্টফোনে মাঝারি ডেটার পাশাপাশি কলিংয়ের প্রয়োজন হয়, তাদের জন্য দারুণ প্ল্যান নিয়ে এল BSNL । যারা একাধিক সিম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও এটি একটি ভাল বিকল্প হতে পারে। অন্য রেগুলার সিমের পাশাপাশি এটি দ্বিতীয় সিম হিসেবেও ব্যবহার করতে পারেন গ্রাহক। যারা মোবাইল রিচার্জ বাবাদ বেশি টাকা খরচ করতে চান না, কেবল সীমিত টাকায় রিচার্জ চান, তাদের জন্য এই প্ল্য়ান এনেছে কোম্পানি।

কত দিনের মেয়াদ রয়েছে এই প্ল্যানেএই প্ল্যানে আপনাকে কোম্পানি দিচ্ছে ২৮ দিনের মেয়াদ। ২০২ টাকার এই প্ল্যানে আপনি পাবেন ৩০০ মিনিটের কলিং। পাশাপাশি রয়েছে ৫ জিবি ডেটা। মনে রাখবেন এই প্ল্যানে আপনি যত খুশি কলের সুবিধা পাবেন না। একবার আপনার ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে আপনি স্পিড কমে আসবে ৪০ কেবিপিএসে। এই প্ল্যানেই থাকছে ১০০টি SMS-এর সুবিধা। 

Continues below advertisement

১ প্ল্যান- ২০২ টাকা২ ডেটা – ৫ জিবি৩ কলিং - ৩০০ মিনিট৪ এসএমএস- ১০০   

১ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধামাত্র ২০২ টাকার প্ল্যানে আপনি পাচ্ছেন বিশেষ বিমার সুবিধা। যেখানে দুর্ঘটনাজনিত বামি ছাড়াও রয়েছে সাইবার জালিয়াতি সংক্রান্ত বিমার সুবিধা। এর জন্য কোম্পানি 'দ্য ওরিএন্টাল ইনস্যুওরেন্স কোম্পানি'র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

এই প্ল্যানে কোম্পানি আপনাকে দিচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা। পাশাপাশি ১০,০০০ টাকা পর্যন্ত সাইবার জালিয়াতি বিমার সুবিধাও পাবেন আপনি। তবে এই ক্ষেত্রে কোম্পানির শর্তাবলী প্রযোজ্য রয়েছে। সাইবার ফ্রড সংক্রান্ত জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকের BSNL নম্বরটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে।  

সম্প্রতি আরও একটি পল্যান নিয়ে এসেছে কোম্পানি। ৩৪৯ টাকার এই প্ল্যানে আপনি পাবেন যতখুশি কলিংয়ের পাশাপাশি আনলিমিটেড ডেটা। সঙ্গে থাকছে সারা দেশে ফ্রি রোমিংয়ের সুবিধা। দিনে ১০০টি করে বিনামূল্যে SMS । ২৮ দিনের মেয়াদে এই প্ল্যান পাবেন আপনি। এই আনলিমিটেড ডেটা আপনি ৩জি ও ৪জি নেটওয়ার্কের ভিত্তিতে পাবেন।

 আরও পড়ুন : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?