Job Cut In Canva : দীপাবলির আলোর আবহে অন্ধকার নেমে এল কোম্পানির কর্মীদের জীবনে। এবার ১২৭১ জন কর্মীর চাকরি গেল। এই কোম্পানি করেছে ছাঁটাইয়ের ঘোষণা। তবে সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণ বাবদ ম্যাকবুক ছাড়াও আরও অনেক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।
কোন কোম্পানি করেছে এই ঘোষণা ?সম্প্রতি এই ঘোষণা করেছে অস্ট্রিলিয়ান ডিজাইন প্লাটফর্ম ক্যানভা । কোম্পানির তরফে জানানো হয়েছে, বিশ্বে তাদের মোট কর্মীসংখ্য়ার ২২ শতাংশের চাকরি যাবে। কোম্পানিকে পরিকাঠামোগতভাবে ঘুরে দাঁড় করাতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
কী বলেছেন কোম্পানির সিইওকর্মী ছাঁটাইয়ের বিষয়ে নিশ্চিত করেছেন ক্যানভার সিইও মেলানি পারকিন্স। কোম্পানি অভ্যন্তরীণ মেমোতে এই বার্তা পাঠিয়ে দিয়েছে। পারকিন্স জানিয়েছেন, এই সিদ্ধান্ত তার কাছে খুবই কঠিন একটা বিষয় ছিল। গত ১৩ বছরে সবথেকে কঠিন মুহূর্ত ছিল তার কাছে। হিসেব বলছে, ভারত-সহ ক্যানভার ৩৭টি দেশে ৫৭০০ কর্মী রয়েছে ক্যানভার। তবে কোন দেশের ওপর এই ছাঁটাইয়ের খাড়া বেশি প্রভাব ফেলবে তা এখনও নিশ্চিত নয়।
ক্ষতিপূরণ বাবদ কী কী সুবিধা দেবে কোম্পানি ?
১ প্রভাবিত কর্মীদের দেওয়া হবে ৬ মাসের বেতন। কোম্পানি জানিয়েছে, ছাঁটাই কর্মীরা যে অফিসেই থাকুন না কেন, তাদের সেভেরান্স প্যাকেজ বাবদ এই সুবিধা দেওয়া হবে।
২ এর পাশাপাশি কোম্পানির দেওয়া ম্যকবুকও রাখতে পারবেন এই কর্মীরা। যার অর্থ চাকরি না থাকলেও অফিসের ল্যাপটপ আপনার ব্যক্তিগত হয়ে যাবে।
৩ লিঙ্কডইনে ছাঁটাই কর্মী যাতে অন্য চাকরির কোণজ করতে পারেন, তাই তাদের দেওয়া হবে এক বছরের লাঙ্কডইনের সাবস্ক্রিপশন
৪ ক্যানভার মেধা খোঁজার টিম প্রতি ছাঁটাই কর্মীকে ক্যারিয়ার কোচিং ও ইন্টারভিউয়ে প্রস্তুতির জন্য তৈরি করবে।
৫ যে যে জায়গায় কোম্পানি স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা বা হেলথ বেনিফিট দিয়ে থাকে, সেখানে সব ছাঁটাই হওয়া কর্মীরাই পাবেন আগামী ১২ মাস এই সুবিধা।
৬ কোম্পানিতে না থাকলেও আগামী এক বছরের জন্য ক্যানভা কেয়ার (কোম্পানির কর্মীদের জন্য সুবিধা) পাবেন ছাঁটাই কর্মী ও তার পরিবারের সদস্যরা।
শোনা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এসে যাওয়ার ফলে ক্যানভার মতো পিকটোরিয়াল প্লাটফর্মের ক্ষতি হয়েছে। এখন এআই সহজেই কমান্ডের মাধ্যমে ছবি তৈরি করে দেওয়ায়, ক্য়ানভার মতো প্লাটফর্মের প্রয়োজন কমেছে। ভিজুয়াল কনটেন্টের ক্ষেত্রে AI প্রভাব ফেলায় ক্ষতি হয়েছে ক্যানভার।
