DA Hike Before Dussehera : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় আসতে পারে সুখবর। জুলাই মাসের মহার্ঘভাতা বা বর্ধিত ডিএ সংক্রান্ত ঘোষণা হতে পারে দশেরার আগেই। কর্মীরা অক্টোবরের বেতনের মধ্য়েই বর্ধিত ডিএ পেতে পারেন। সঙ্গে থাকতে পারে জানুয়ারি থেকে জুলাই গত ৬ মাসের বকেয়া ডিএ-র বর্ধিত অংশ। সম্প্রতি এই মন্তব্য করেছেন, অল ইন্ডিয়া NPS এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট মনজিৎ সিং প্যাটেল।
আরও কারা করেছে এই নিয়ে দাবিদ্রুত বর্ধিত ডিএ বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগের কাছে ইতিমধ্যেই দাবি তুলেছে বিভিন্ন কর্মী সংগঠন। এই কর্মী সংগঠনের মধ্য়ে রয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স। তাদের দাবি, সরকার জুলাই চক্রের বর্ধিত ডিএ ও ডিআর দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নিক।
কত ডিএ বাড়তে পারে কর্মীদের ?হিসেব বলছে, জুলাই মাসের সার্কেলে ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৬৩-৬৪ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৬০ শতাংশ ডিএ। একবার এই বর্ধিত ডিএ কার্যকর হলে ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও ৬৯ লক্ষ পেনশনহোল্ডাররা উপকৃত হবেন।
সরকার কি এই বিষয়ে কিছু বলেছেজল্পনা চললেও এখনও জুলাই চক্রের ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি। মানি কন্ট্রোলের একটি রিপোর্টে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ সালের এই ডিএ শীঘ্রই ঘোষণা করতে পারে সরকার। এই বিষয়ে আশাবাদী বিভিন্ন কর্মী সংগঠন। তাদের মতে, উৎসবের আগেই সরকারের তরপে এই ঘোষণা হতে পারে।
বেতনের ক্ষেত্রে ৬৪ শতাংশ ডিএ বাড়লে কী হবে ?যদি ৬৪ শতাংশ হারে ডিএ ঘোষণা করা হয়, তাহলে ১৮,০০০ টাকা বেসিক পে অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি কর্মী ১১,৫২০ টাকা ডিএ বাবদ পাবেন। বর্তমান ৬০ শতাংশ ডিএ হিসাবে কর্মীরা পাচ্ছেন ১০,৮০০ টাকা। যার মাসে বর্ধিত ডিএ বাড়তে পারে ৭২০ টাকা করে।
যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পে ৪৪,৯০০ টাকা হয় তাহলে, ৬৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) হবে ২৮,৭৩৬ টাকা। যা ৬০ শতাংশ হারে প্রাপ্ত ২৬,৯৪০ টাকার তুলনায় মাসে ১,৭৯৬ টাকা বেশি।
আরও পড়ুন : PPF-এ মাসে ১০,০০০ টাকা রাখলে ১৫ বছরে কত পাবেন ? এখানে রইল হিসেব
