Medicine Price Drops : দেশের ডায়াবেটিস রোগীদের Diabetise Treatment জন্য দারুণ খবর। এক ঝটকায় ৯০ শতাংশ কমে গেল ডায়াবেটিক চিকিৎসার খরচ। এতদিন যে ওষুধের জন্য ১০,০০০ টাকা দিতে হত রোগীদের, এখন সেই ওষুধের একটি ডোজ পবেন ২২০ টাকায়। 

Continues below advertisement

কী কারণে ডায়াবেটিস ওষুধের দাম কমলঅনেকদিন ধরেই ভারতের বাজারে এই ওষুধের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা হচ্ছি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ভারতের বাজারে অবশেষে চলে এল সেমাগ্লুটাইডের (Semaglutide) জেনেরিক সংস্করণ। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা 'নভো নরডিস্ক'-এর পেটেন্টের মেয়াদ শেষ হতেই বহু ভারতীয় কোম্পানি এই জীবনদায়ী ওষুধটি বাজারে এনেছে। এর ফলে যে ওষুধের পিছনে মাসে খরচ হতো ১০,০০০ টাকার বেশি, তা এখন পাওয়া যাবে অবিশ্বাস্য কম দামে।

এক নজরে নতুন দাম ও কোম্পানির তালিকাবাজারে আসার প্রথম দিনেই ভারতীয় কোম্পানিগুলি দামের লড়াইয়ে নেমে পড়েছে। কোন কোম্পানি কত দামে আনছে দেখে নিন:

Continues below advertisement

এরিস লাইফ সায়েন্সেস (Eris Lifesciences): সবচেয়ে কম দামে ওষুধ দিচ্ছে এই কোম্পানি। এদের মাল্টি-ডোজ ভায়ালের দাম প্রতি ডোজ মাত্র ২২০ টাকা।

গ্লেনমার্ক (Glenmark): তাদের 'GLIPIQ' ব্র্যান্ডের ওষুধের দাম রাখা হয়েছে সপ্তাহে মাত্র ৩২৫ টাকা।

সান ফার্মা (Sun Pharma): ডায়াবেটিসের জন্য 'সেমাট্রিনিটি' (Sematrinity) পাওয়া যাবে ৭৫০ থেকে ১,৩০০ টাকার মধ্যে। আর ওজন কমানোর জন্য 'নভেলট্রিট' (Noveltreat)-এর দাম হবে মাসে ৯০০ থেকে ২,০০০ টাকা।

অ্যালকেম ল্যাবরেটরিজ (Alkem Laboratories): এদের 'সেমাসাইজ', 'ওবেসেমা' এবং 'হেপাগ্লাইড' ব্র্যান্ডের ওষুধের দাম শুরু হচ্ছে মাসে ১,৮০০ টাকা বা সপ্তাহে ৪৫০ টাকা থেকে।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ?১. মধ্যবিত্তের নাগালে: এতদিন দাম আকাশছোঁয়া হওয়ায় অনেক রোগী এই আধুনিক চিকিৎসা নিতে পারতেন না। এখন খরচ ৯০% পর্যন্ত কমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষেও এই ওষুধ কেনা সম্ভব হবে।২. বিভিন্ন ফরম্যাট: কোম্পানিগুলি কেবল দামই কমায়নি, ব্যবহারের সুবিধার জন্য 'রিইউজেবল পেন' থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের 'ভায়াল'—সব ফরম্যাটেই ওষুধ আনছে।৩. ওজন কমানোর চিকিৎসায় জোয়ার: ডায়াবেটিসের পাশাপাশি স্থূলতা বা ওজন কমানোর চিকিৎসাতেও এই ওষুধ অত্যন্ত কার্যকর, যা এখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে।

মনে করা হচ্ছে, ভারতীয় ফার্মা কোম্পানিগুলির এই পদক্ষেপে ডায়াবেটিস চিকিৎসায় ডেনমার্কের আধিপত্য শেষ হল। এরফলে ভারতের লক্ষ লক্ষ রোগী যারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে গেল।