Ethanol Mixed Fuel : E-20 পেট্রোলে ইথানলের ব্যবহার নিয়ে বিতর্ক এখনও থামেনি, নতুন করে এর মধ্যে উঠে এল রান্নার গ্যাসের প্রসঙ্গ (Ethanol In Cooking Fuel)। কিছুদিন ধরেই কিছু মহলে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল সরকার। তবে কি রান্নার গ্যাসেও এবার ইথানলের ব্যবহার হবে ?

Continues below advertisement

পেট্রোলের পর ডিজেল, রান্নার গ্যাসে ইথানল ?এই বিষয়ে মুখ খুলেছে সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যানবাহনের জ্বালানিতে ইথানলের ব্যবহার চলবে। তবে ডিজেলে এই ইথানল মেশানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। সুরক্ষাজনিত কারণেই এই কাজ করবে না সরকার। এমনকী রান্নার গ্যাসেও ইথানল প্রয়োগের কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের। এই বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্য়সভায় বলেন, ইথানলকে কখনোই রান্নার গ্যাসের জন্য় ছাড়পত্র দেওয়া হয়নি। সরকারের এখন এই নিয়ে কোনও পলিসি নেয়নি।

কেন এই প্রসঙ্গ উঠে আসছে আসলে ১০ অগাস্ট এই বিষয়ে একটি প্রশ্ন করা হয় রাজ্যসভায়। যেখানে বলা হয়, সেপ্টেম্বর মাস থেকেই কি LPG-র পাশপাশি ইথানল মেশানো রান্নার গ্যাস পৌঁছে যাবে ঘরে ঘরে। যার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই কথা। তিনি জানান, এই ধরনের কোনও সিদ্ধান্ত সরকারে তরফে নেওয়া হয়নি। তবে এখন এই ধরনের কোনও ভাবনা না থাকলেও ভবিষ্যতে বিকল্প জ্বালানি হিসাবে রান্নার ঘরে ইথানল ব্যবহার হতে পারে। 

Continues below advertisement

এই বলেই অবশ্য থেমে থাকেননি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তিনি বলেন, ইথানল মিশ্রিত রান্নার গ্যাস ভারতের বিদেশ থেকে আমদানি করা LPG নির্ভরতা কমাবে। রান্নার ক্ষেত্রে যা একটি দূষণ মুক্ত বিকল্প তৈরি করবে। 

কেন ডিজেলে ইথানলের ব্যবহার নিয়ে চিন্তিত সরকারএই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইথানলের সঙ্গে ডিজেলের মিশ্রণ নিয়ে তেল বিপণন সংস্থাগুলি বিজ্ঞানসম্মত পরীক্ষা চালাচ্ছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলির অনুমোদিত ল্যাবে হচ্ছে এই পরীক্ষা। যেখানে দেখা গেছে, ডিজেলের সঙ্গে ইথানল মেশানো জ্বালানি প্রস্তুত করা কোনওমতেই ঠিক নয়। এতে যানবাহানে সুরক্ষা বিঘ্নিত হতে পারে। কারণ , এই জ্বালানিতে চট করে আগুন ধরে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।  

আরও পড়ুন : E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়করির