Spam Call Detection: বিরক্তিকর কলে হচ্ছে কাজের সমস্য়া, আপনার কথা চিন্তা করেই সমাধানের রাস্তা দেখাল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। ভুয়ো স্প্যাম কল (Spam Call) রুখতে নতুন উদ্য়োগ নিয়েছে সংস্থা। এবার কোম্পানি নিয়ে এল চার সংখ্যার এই নতুন নম্বর। একবার স্ক্রিনে এই নম্বর দেখলেই আপনি বুঝে যাবেন, প্রতারকরা কল করছে ! না কোনও প্রচার কোম্পানির ফোন ?

Continues below advertisement

এই চার সংখ্যার নম্বর দেখলেই বুঝবেন কাজের ফোনটেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এনেছে ১৬০১ নম্বরের সিরিজ। ফোন নম্বরের আগে এই সিরিজ দেখলেই আপনাকে বুঝতে হবে, ইলেক্ট্রিসিটি, জল ,LPG গ্যাস বা ডেলিভারি বয়দের ফোন এসেছে। তাহলে অজানা নম্বর হলেও সহজেই ফোন তুলতে পারবেন আপনি। 

এখন সাধারণ নম্বর থেকেই আসে এই কলগুলিবর্তমানে ব্যাঙ্ক, কোম্পানি ও অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা সাধারণ ১০ সংখ্যার নম্বর থেকেই কল করে। যার ফলে এটা ভুয়ো স্প্যাম কল কিনা আমরা বুঝতে পারি না। এবার সেই সমস্যার সমাধানে ১৬০১ নম্বরের সিরিজ এনেছে ট্রাই। এই সাধারণ নম্বরের সুয়োগকেই কাজে লাগায় প্রতারকরা। ব্যাঙ্ক বা সরকারি কোনও বিভাগ থেকে কল করতে বলে প্রতারণার ফাঁদ পাতে ঠগরা। নতুন এই সিরিজের নম্বর আসার ফলে আপনার আসল নকলে ফারাক করতে অসুবিধা হবে না। 

Continues below advertisement

কারা প্রথমে ১৬০১ নম্বরের সিরিজ পাবে ?TRAI-এর তরফে জানানো হয়েছে, একে একে এই নম্বর দেওয়া হবে। প্রথমে ১৬০১ নম্বরের সিরিজ ইউটিলিটি সেগমেন্ট বা কুরিয়ার, লজিস্টিক্স, জল, গ্য়াসের মতো পরিষেবাকে এই নম্বরের সিরিজের সঙ্গে জোড়া হবে। একে একে কুরিয়ার, পার্সেল ডেলিভারি বয়দেরও এই পরিষেবার সুবিধা দেওয়া হবে। 

আগামী ৯০ দিনের মধ্যে হয়ে যাবে সবকিছুTRAI-এর তরপে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যেই এই নম্বরের সিরিজ দিয়ে কাজ শুরু করতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। যার অর্থ কেউ চাইলেই এই নম্বর সরাসরি নিতে পারবে না। শীঘ্রই এর প্রথম পর্বের কাজ শুরু হয়ে যাবে। যেখানে টেলিকম কোম্পানিগুলি ইউটিলিটি সেগমেন্ট বা কুরিয়ার, লজিস্টিক্স, জল, গ্য়াসের মতো পরিষেবাকে এই নম্বরের সিরিজ দেবে। মনে রাখবেন, এই ১৬০১ নম্বরের সিরিজ বিজ্ঞাপন বা প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। 

আরও পড়ুন : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?