Crorepati Planning : আপনার এক ভুলেই হয় এই ক্ষতি। দীর্ঘ বছর ধরে সঞ্চয় (Savings) করেও আপনি হতে পারেন না কোটিপতি (How To Be Crorepati) । কারণ, নিয়মিত টাকা জমালেও বিনিয়োগকারীরা (Investment) মানে না এই সূত্র। জানেন, মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে কত দিন লাগবে।

Continues below advertisement

এই কারণেই পূরণ হয় না কোটিপতি হওয়ার স্বপ্নঅনেকেই মনে করেন কোটিপতি হতে লটারির প্রয়োজন হয়। আসলে কিন্তু তা নয়। সঠিক পরিকল্পনা ও সময়ের সঠিক ব্যবহার করলে মাসে মাত্র ২০,০০০ টাকা জমিয়েই আপনি ২ কোটি টাকার বিশাল একটি তহবিল (Corpus) তৈরি করতে পারেন। এর আসল চাবিকাঠি হল— কম্পাউন্ডিং-এর ক্ষমতা (Power of Compounding) ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। জেনে নিন কীভাবে এই লক্ষ্যপূরণ সম্ভব।

১. সাধারণ এসআইপি (Normal SIP) - ২১ বছরের লক্ষ্যআপনি যদি প্রতি মাসে ২০,০০০ টাকা করে একটি মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP) শুরু করেন এবং তাতে বার্ষিক গড়ে ১২% রিটার্ন পান, তবে আপনার অংকটা দাঁড়াবে ঠিক এইরকম:

Continues below advertisement

মাসিক বিনিয়োগ: ২০,০০০ টাকা

সময়সীমা: ২১ বছর

মোট বিনিয়োগ: ৫০.৪০ লক্ষ টাকা

আনুমানিক রিটার্ন: ১.৭৭ কোটি টাকা

মোট প্রাপ্তি: ২.২৭ কোটি টাকা

অর্থাৎ, ২১ বছর ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেলে আপনি ২ কোটি টাকার গণ্ডি অনায়াসেই পার করে ফেলবেন।  

২. স্টেপ-আপ এসআইপি (Step-up SIP): দ্রুত পৌঁছান লক্ষ্যেআপনি কি ২১ বছর অপেক্ষা করতে চান না?

তবে আপনার জন্য সেরা দাওয়াই হলো 'স্টেপ-আপ এসআইপি'। এখানে প্রতি বছর আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে বিনিয়োগের পরিমাণ সামান্য বাড়াতে হবে।

যদি আপনি ২০,০০০ টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০% বাড়িয়ে দেন, তবে ফলাফল হবে চমকপ্রদ:

মাসিক বিনিয়োগ: ২০,০০০ টাকা (শুরুতে)

বার্ষিক বৃদ্ধি (Step-up): ১০%

সময়সীমা: ১৬ বছর

মোট বিনিয়োগ: ৮৬.২৭ লক্ষ টাকা

আনুমানিক রিটার্ন: ১.২০ কোটি টাকা

মোট প্রাপ্তি: ২.০৬ কোটি টাকা

পার্থক্যটা খেয়াল করুন: সাধারণ এসআইপি-তে যেখানে ২১ বছর লাগছিল, সেখানে স্টেপ-আপ কৌশলে মাত্র ১৬ বছরেই আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন! অর্থাৎ ৫ বছর আগেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন।

বিনিয়োগকারীদের জন্য জরুরি টিপস:যত দ্রুত সম্ভব শুরু করুন: আপনি যত দেরি করবেন, কম্পাউন্ডিং-এর সুবিধা তত কমবে। ২০ বছর বয়সে বিনিয়োগ শুরু করা আর ৩০ বছর বয়সে শুরু করার মধ্যে কয়েক কোটি টাকার ফারাক হয়ে যায়।

১ ধৈর্য ধরুন: শেয়ার বাজারের ওঠানামায় ভয় পেয়ে এসআইপি বন্ধ করবেন না। বাজার পড়লে বরং আপনার বেশি ইউনিট কেনা হয়।

২ স্টেপ-আপ করুন: বেতন বাড়লে বা বোনাস পেলে বিনিয়োগের পরিমাণ বাড়ান, এতে লক্ষ্য পূরণ সহজ হয়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )