Gold Rate: পৌষ মাস পড়ে গিয়েছে। বাংলার রীতি অনুযায়ী একে মলমাস বলা হয় অর্থাৎ এই মাসে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান হয় না। ফলে বিয়ের মরশুম এক মাসের জন্য স্থগিত বলা চলে। আর বিয়ের এই মরশুম শেষ হতেই সোনার দামেও (Gold Price Today) পতন এসেছে অনেকটাই। চাহিদা খানিক ঘাটতি পড়ায় সোনা সস্তা হয়েছে অনেকটাই। আজ সোনা (Gold Silver Rate) কিনলে কত কমে পাবেন ? দেখে নিন রেটচার্ট।

কোনো শুভ অনুষ্ঠানে সোনা দেওয়ার রীতি রয়েছে বাঙালিদের মধ্যে। আর অনেকে আবার বিনিয়োগের জন্যও সোনা কেনেন। সোনার অলঙ্কার গড়ানোর জন্য সোনার দাম জানা খুবই জরুরি। একেক দিন একেক রকম থাকে দাম। এবিপি লাইভ বাংলায় দেখে নিন আজকের বাজারে বাংলার স্বর্ণশিল্প বাঁচাও কমিটি(SSBC) কী দাম রেখেছে সোনার। দোকানদার ঠিক দাম বলছে কিনা তা যাচাই করে নিন।

আজকের সোনা-রুপোর দর (১৮ ডিসেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৬৪১
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯৫৩
১৮ ক্যারেট১ গ্রাম৫৯৬০
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৫০১

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের  সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।   

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) 

(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।) 

সোনার বিশুদ্ধতা 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Cyber Fraud: খোদ পুলিশই জালিয়াতির কবলে ! কিউআর কোড স্ক্যান করতেই খোয়ালেন ২.২ লাখ টাকা